এটা কি গীবত হবে?
ভাই যদি কোনো ব্যক্তি আমার কাছে অন্য ব্যক্তি সম্পর্কে ধারণা পেতে বা জান তে চায় আর ঐ ব্যক্তির মধ্যে( যার সম্পর্কে জানতে চায়) খারাপ মন্দ অভ্যাস থাকে বা লোকটি যদি খারাপ হয় তাহলে তার মন্দ দিক সম্পর্কে কি অন্যকে সতর্কের জন্য জানানোর জন্য বলা যাবে?? উদাহণঃ অনেকে বিবাহের জন্য ছেলে বা মেয়ের খোঁজ খবর নেয় এতে পাত্র অথবা পাত্রী সম্পর্কে তাকে(খোঁজ নেওয়া ব্যক্তিকে) সঠিক খবর জানানো সেটি যদি তার(পাত্র বা পাত্রীর) মধ্যে দোষ থাকে তা বলা যাবে? এটা কি গীবত হবে?
1 Answers
আপনি যদি কোন ছেলে বা মেয়ের ব্যপারে কাউকে কিছু বলেন তাহলে অবশ্যই উক্ত মেয়ে বা ছেলের ভালোদিক গুলো তুলে ধরবেন কিন্তু কখনোই মিথ্যা বলবেন না বা তার ভালো দিক গুলো বাড়িয়ে বাড়িয়ে বলবেন না।
যদি কোন ছেলে বা মেয়ের ব্যপারে খারাপ দিক গুলো তুলে ধরেন যে ছেলেটি এরকম খারাপ বা মেয়েটি এরকম খারাপ তাহলে এটা গীবত হবে এছাড়াও কারো খারাব দিক নিয়ে আলোচনা সমালোচনা করলে গিবত হবে। তবে হ্যা যদি কোন ছেলে বা মেয়ে খুবেই খারাপ হয় ও তার এসব খারাপ দিক গুলো উক্ত ব্যক্তিকে জানিয়ে দিলে উক্ত ব্যক্তির উপকার হবে সেক্ষেত্রে বলা যাবে। কিন্তু অযথা কারো খারাপ দিক তুলে ধরবেন না বা কাউকে বলা যাবে না।
আপনি সর্বদাই মানুষের ভালোদিক গুলো তুলে ধরবেন বা কেউ জানতে চাইলে বলবেন। কেনো না একজন ভালো মানুষ অন্যন্য মানুষের ভালো চায়।আর একজন খারাপ মানুষ অন্য মানুষের খারাপ চায়, তাই সর্বদাই এরা মানুষের গীবত গায়।
কাজেই আপনি মানুষের ভালো সাইট গুলো প্রকাশ করবেন যদি কেউ জানতে চায় অন্যথায় নয়।
আশা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy