2 Answers
স্বাস্থ্যবান মানে কি? প্রথমে আপনাকে এটা বুঝতে হবে। আমার মতে আপনি যদি সুস্থ্য থাকেন, দৈনন্দিন কাজগুলো ঠিক মত করতে পারেন, আপনার শারীরিক ও মানসিক দিকগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি স্বাস্থ্যবান। এখন আপনি নিজেই চিন্তা করে দেখুন শুধু সঠিক খাদ্যাভ্যাস কি আপনাকে এই জিনিসগুলো দিতে পারবে? শুধু খেয়ে কি আপনি সব দিক ঠিক রাখতে পারবেন? সম্ভব না। রীতিমত অসম্ভব বলা যায়। নিজেকে স্বাস্থ্যবান করতে চাইলে আপনার সঠিক খাদ্যাভ্যাস তো লাগবেই সেই সাথে লাগবে শারীরিক পরিশ্রম কিংবা ব্যায়াম। এর সাথে সাথে আপনাকে ভাল পরিবেশে থাকতে হবে। মানসিক স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে। কারণ মানসিক স্বাস্থ্য ভাল না হলে আপনার স্বাস্থ্য এমনিতেই একসময় নষ্ট হয়ে যাবে। অবশ্য আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা বুঝতে পারছি। হ্যা আপনি ভাত কমিয়ে দিয়ে ফলমূল, শাকসবজি, দুঘ, মাছ, ডিম এসব খাবার বাড়াতে পারেন। তাতে করে ফ্যাটের পরিমাণ টা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু আপনি যেগুলো খাবেন সেগুলো ঠিক মত হজম হতে হবে। কারণ হজম প্রক্রিয়া দূর্বল হলে আপনি মুটিয়ে যাবেন। ঠিক মত হজম না হলে আপনার দেহ খাদ্য থেকে পুষ্টি যোগাড় করতে ব্যার্থ হবে। এই জন্যই সঠিক খাদ্যাভাসের সাথে সাথে আপনাকে শারীরিক পরিশ্রম ও করা লাগবে। তাহলে আপনি স্বাস্থ্যবান হতে পারবেন।
ভাত কম খেয়ে সতেজ ফলমূল সবসময় খেলে সুস্বাস্থ্যবান হওয়া যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy