আল্লাহর কাছে চাইবো কেমন করে?
1 Answers
সুস্থতা ও অসুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত। সুস্থতা-অসুস্থতা, সুখ-দুঃখ, আনন্দ-ব্যথা সবই আল্লাহর তরফ থেকে হয়ে থাকে। অসুস্থ ব্যক্তি সুস্থতা লাভের জন্য দোয়া করার সময় বেশ কয়েকটি বিষয়ের প্রতি গভীরভাবে খেয়াল রাখা দরকার। এগুলোকে হচ্ছেঃ পবিত্রতা অর্জনঃ পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহতায়ালা সেই দোয়া কবুল করবেন। বিনয়ের সঙ্গে দোয়া করাঃ বিনয়ের সঙ্গে দু হাত তুলে দোয়া করা। মিনতি ও নম্রতার সঙ্গে দোয়া করা। এছাড়া অসুস্থ ব্যক্তির করণীয় বিষয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনামূলক বাণী রয়েছে। অসুস্থ ব্যক্তির কর্তব্য হলোঃ আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা এবং সাধ্য মোতাবেক ধৈর্য ধারণ করা। অসুস্থ ব্যক্তির উচিত নিজ কর্মকাণ্ডের জন্য আল্লাহর ভয় এবং রহমত কামনা করা। অসুস্থ ব্যক্তির অসুখ যখন খুব বেশি বৃদ্ধি পায় তখন তার মৃত্যু কামনা করা জায়েজ বা বৈধ নয়। যদি একান্ত জরুরি হয়ে পড়ে তখন যেন সে এ বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খাইরান লি, ওয়া তাওয়াফফানি ইজা কানাতিল ওয়াফাতু খাইরান। হে আল্লাহ! আমার জীবন যতক্ষণ পর্যন্ত কল্যাণকর হয় ততক্ষণ পর্যন্ত আমাকে জীবিত রাখ এবং যখন আমার মৃত্যুর জন্য কল্যাণকর হয় তখন তুমি আমাকে মৃত্যু দান কর। সুতরাং অসুস্থ হয়ে অধৈর্য হওয়ার কোনো যুক্তিকতা নেই। অসুস্থ অবস্থায় বেশি বেশি আল্লাহর জিকির ও তাওবা ইস্তেগফার করার চেষ্টা করা। উপরোল্লিখিত নিয়মে আল্লাহ সাহায্য কামনা করা। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথে ও মতে চলার এবং অসুস্থাবস্থায় আল্লাহর সাহায্য চাওয়ার তাওফিক দান করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy