2 Answers


হ্যাঁ, গোসল ফরজ হওয়ার পর গোসল না করে আল্লাহর শোকর আদায় করা যায়।তবে শোকর যেহেতু বিভিন্নভাবে আদায় করা হয়, তাই লক্ষ্য রাখতে হবে যেন এমন কাজ না করা হয়, যা অপবিত্র অবস্থায় করা যায়না, যেমন নামাজ।

তথ্যসূত্রঃশরহুল বেকায়া ১/১১৬
2917 views Answered

গোসল ফরজ হওয়ার পর গোসল না করে আল্লাহর শোকর আদায় করা যায়। শোকর বিভিন্ন ভাবে আদায় করা যায়। তার মধ্যে একটি হচ্ছে আহার করার পর আল্লাহর শোকর আদায় করা। কেউ যদি গোসল ফরজ হওয়ার পর গোসল না করেই আহার করে আল্লাহর শোকর আদায় করে এতে তার জন্য নিষেধ আরোপিত হয়নি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ! আমি তোমাদেরকে যে হালাল রিযিক দিয়েছি তা থেকে আহার করো এবং আল্লাহর জন্য শোকর করো যদি তোমরা তারই ইবাদত করো। (সূরা বাকারাঃ ১৭২) আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো। আমি তোমাদের স্মরণ করব। আর আমার শোকর আদায় করো। আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো না। (সূরা বাকারাঃ ১৫২) অনুরুপ অপবিত্র অবস্থায় আল্লাহর জিকির করা যাবে। যা দাঁড়িয়ে, বসে, শুয়ে, অজুহীন অবস্থায় আল্লাহর যিকির করা যায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানী লোকদের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে। (সূরা আলে ইমরানঃ ১৯০-১৯১) হাদিসে বলা হয়েছে, আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ (সর্বাবস্থায়) আল্লাহর যিকির করতেন। ( মুসলিমঃ ৩৭৩, তিরমিযীঃ ৩৩৮৪, আবূ দাউদঃ ১৮, ইবনু মাজাহঃ ৩০২)

2917 views Answered

Related Questions

Next steps