আমরা ঘুমানো অবস্থায় আত্না আল্লাহর কাছে চলে যায় এবং ঘুম থেকে ওঠার আগে ফিরিয়ে দেয়া হয়।এটা কি সত্যি?
1 Answers
আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেয়া হয়। যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা দেয় এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরশ থেকে দূরে সিজদা দেয়। (বায়হাকী, ইমাম বুখারী এ হাদীসটি তার আত- তারীখুল কাবীর গ্রন্থে বর্ণনা করেছেন)। মহানবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজন ফেরেশতা রাতযাপন করে এবং ঐ ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত দোয়া করতে থাকে, হে আল্লাহ! তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় রাত যাপন করছে। (তাবরানী ও বায়হাকী) অর্থাৎ এ থেকে বুঝা যায় ইসলাম ধর্ম অনুসারে ঘুমালে মানুষের আত্মা চলে যায় আল্লাহর কাছে। ঘুম থেকে জেগে ওঠা মানে তার আত্মাকে আবার দুনিয়ার বুকে ফিরিয়ে দেন আল্লাহ। আর ফিরিয়ে না দিলে সেই মানুষটির ক্ষেত্রে ঘটে জাগতিক মৃত্যু।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy