1 Answers

মনে মনে চলে আসলে এগুলোর জন্য গুনাহ হবে না। যেমন আল্লাহ তাআলা বলেনঃ কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য পাকড়াও করবেন। (সূরাহ বাক্বারাঃ ২/২২৫) মনের কল্পনা বা খটকা আল্লাহ তাআলা মাফ করে দেন; যদি সে তাতে স্থির না হয়। অথবা, অন্তর ও নাফসের কুচিন্তাসমূহের গুনাহ ক্ষমা করা হবে যদি তা অন্তর ও নাফসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আবূ হুরাইরাহ (রাযিঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ কথা বা কাজে পরিণত না করা পর্যন্ত আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য তাদের মনে কল্পনা গুলোকে মাফ করে দিয়েছেন। (সহীহ মুসলিম হাঃ একাডেমী, হাদিস নম্বরঃ ২৩০ ইসলামিক ফাউন্ডেশনঃ ২৩১, ইসলামিক সেন্টারঃ ২৩৯ হাদিসের মানঃ সহিহ)।

2461 views Answered

Related Questions

Next steps