পিরিয়ডের ডেইট ১৪ দিন পার হয়ে গেছে কিন্তু প্রেগ্ন্যাসির স্ট্রিপ টেস্ট নেগেটিভ এ ক্ষেতে কি করনী?

সহবাস করার পর ২৮ ঘন্টায়  ইমকন ১ ইমার্জেন্সি পিল খাই। পিরিয়ডের ডেইট ১৪ দিন পার হয়ে গেছে, প্রেগ্ন্যাসি স্ট্রিপ দিয়ে টেস্ট করে রেজাল্ট নেগেটিভ আসছে । গর্ভধারণ নিয়ে এ অবস্থায় অনেক চিন্তিত। এবিষয়ে পরামর্শ চাই। ধন্যবাদ            
3038 views

2 Answers

ইমার্জেন্সি পিল সেবনে অনিয়মিত মাসিক হতে পারে। যেহেতু ফলাফল ন্যাগেটিভ তাই আপনার এ অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে ও টেনশন মুক্ত থাকতে হবে। টেনশনের জন্যও মাসিকের তারিখ পিছিয়ে যায়। ওজনের  তারতম্য হলে এই সমস্যা হতে পারে। যাই হোক অপেক্ষা আর না করে চিকিৎসকের শরনাপন্ন হন।

3038 views Answered

প্রথমেই বলছি প্রেগন্যান্ট হওয়ার কোন সম্ভাবনা নাই অপেক্ষা করুন মাসিক হবে।ইমার্জেন্সি পিল এর কারনে হরমোন এর উপর প্রভাব ফেলে যা পিলের পার্শ্বপ্রতিক্রিয়া কারনে, যার ফলে মাসিক পিছিয়ে যেতে পারে বা অনিয়মিত ভাবে মাসিক হতে পারে। কাজেই অপেক্ষা করুন মাসিক হবে।

3038 views Answered

Related Questions

Next steps