রাজবন্দীর মুক্তির পথ বের করুন?
১টা রুম। রুমে আছে একজন রাজবন্দী। রুমের আছে দুইটি দরজা। একটি বামে আরেকটি ডানে। একটি দরজা মুক্তির আর অন্যটি মৃত্যুর। রাজবন্দী জানেনা কোনটা কিসের পথ। দুই দরজায় দুইজন দারোয়ান আছে। তারা ঘন্টাখানেক পরপর দরজা অদল বদল করে পাহারা দেয়। কিন্তু সমস্যা হলো তাদের একজন সত্য কথা বলে অন্যজন বলে মিথ্যা। রাজবন্দী এটাও জানে না কে মিথ্যা বলে আর কে সত্য বলে।
এখন রাজবন্দী একটি প্রশ্ন (দুই দারোয়ানকে একই প্রশ্ন) করবে এবং এই প্রশ্ন দিয়েই সে মুক্তির পথ কোনটি সেটা জানতে পারবে। বন্দী দারোয়ানদের কি প্রশ্ন করবে?
2577 views
1 Answers
প্রশ্নটি হল: "আমি(প্রশ্নকারী) যদি অপর দারোয়ান কে জিজ্ঞেস করি কোনটা নিরাপদ দরজা,তাহলে সে কি উত্তর দিবে?"
খুব সসম্ভবত তারা উভয় ক্ষেত্রেই ভুল দরজা দেখিয়ে দিবে।
2577 views
Answered