অভিজ্ঞতদের মতামত আশা করছি!?

আমার এক বন্ধুর রক্তের গ্রুপ ও নেগেটিভ। তাকে একবার রক্তের গ্রুপ জিজ্ঞেস করায় সে বলতে রাজি হয় নি! পরে আমার পিড়াপিড়িতে বললো আমার পঁচা রক্ত (ও নেগেটিভ) চিকিৎসা বিজ্ঞানে এমন কোন কথা কি আছে? রক্তের গ্রুপ ভিন্নতার উপর রক্ত ভাল,খারাপ?? ও নেগেটিভ রক্ত সম্পর্কে জানতে চাই৷               
2424 views

1 Answers

আপনার বন্ধুটি রক্তদান করার ভয়েই হয়তো এই কথাগুলি বলেছেন। মূলত 'ও' পজিটিভ রক্তের মানুষেরা শুধুমাত্র 'ও' পজিটিভ এবং 'ও' নেগেটিভ ব্যক্তির কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে, কিন্তু যাদের রক্তের গ্রুপ 'ও' নেগেটিভ তারা শুধুমাত্র 'ও' নেগেটিভ রক্ত নিতে পারবে। তবে জরুরী ভিত্তিতে যখন ও নেগেটিভ রক্ত সরবরাহ কম থাকে, তখন এটি 'ও' পজেটিভ রক্তের সাথে প্রতিস্থাপিত হতে পারে।তবে এটি সত্যি যে 'ও'রক্তের গ্রুপের মানুষ অন্যান্য রক্ত গ্রুপের তুলনায় কিছু ব্যাকটেরিয়া এবং ভাইরাল সংক্রমণের জন্য বেশী সংবেদনশীল। যার মধ্যে রয়েছে প্লাগ, কলেরা, গ্রন্থিতে সমস্যা এবং যক্ষ্মারোগের আশংকা বেশী থাকে।তবে এটি পচা রক্ত তা একেবারেই বানোয়াট কথা।

2424 views Answered

Next steps