একটি সুচিন্তিত মতামত আশা করছি?
আমি এইবার এইচএসসি পরীক্ষা দেই।এডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি।আমার মন চাচ্ছেনা আমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার ইচ্ছা জাতীয়তে ইংরেজিতে ভর্তি হবো। আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো না। বাবা বৃদ্ধ মানুষ। মানুষের জমিতে প্রতিদিন কাজ করে।এ বয়সে আর তেমন কাজ করতে পারে না। অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে।এজন্য জাতীয়তে ভর্তি হয়ে পড়ালেখার পাশাপাশি দুই বছর সময় দিয়ে নিজেকে ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত করতে যাচ্ছি।যাতে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হয়।আমার এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক বা এমতাবস্থায় আমার কি করা উচিত? আপনাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি।
2736 views
1 Answers
আপনার মতামতটি যুক্তিযুক্ত আছে । তবে আমি মনে করি, এর থেকে ভালো হবে যদি আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন । কেননা, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মান সবসময়ই বেশি । তাছাড়া সেগুলাও সরকারি, যার কারণে আপনার খরচও কম পড়বে । আর আপনি সেখান থেকে অনার্স করলেই একটা ভালো চাকরি পেতে পারেন । তাছাড়া আপনি ইচ্ছা করলে টিউশনি করিয়ে আপনার নিজের খরচ সম্পূর্ণ চালিয়ে পরিবারকেও সামান্য দিতে পারেন । আর আপনি সেখানে পড়েও আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং করতে পারেন ।
2736 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy