হস্তমৈথুন থেকে মুক্তি পাওয়ার উপায় পরামর্শ চাই ভাই?
6 Answers
কুরআন ও হাদিস অনুযায়ী হস্তমৈথন হারাম। এর থেকে পরিত্রানের জন্য আপনার যা করা উচিত বলে আমি মনে করি : ১।স্থায়ী সমাধান তথা বিয়ের মাধ্যমে এ অভ্যাসকে প্রতিরোধ করা। ২।নানা রকম কুচিন্তা ও খারাপ ভাবনা থেকে দুরে থাকা ও আখিরাতের কল্যানকর চিন্তায় নিজেকে নত রাখা। ৩।দৃষ্টিকে নত রাখুন।কোনো প্রকার অশ্লীল ছবির দিকে নজর করবেন না।এড়িয়ে চলুন। ৪।ইবাদতে মশগুল থাকেন। ৫।ঘুমানোর সময় ইসলামী আদবগুলো মেনে চলুন।
আপনাকে হস্তমৈথুন করা ছারতে হলে নিচের নিয়মগুলো মানতে হবে।যদি ঠিকমতো এগুলো মেনে চলতে পারেন তাহলেই শতভাগ সম্ভব।
► কোন কোন সময় হস্তমৈথুন বেশি করেন, সেই সময়গুলো চিহ্নিত করুন। বাথরুম বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন, বা হঠাত কোন সময়ে যদি এমন ইচ্ছে হয়, তাহলে সাথে সাথে কোন শারীরিক পরিশ্রমের কাজে লাগে যান। যেমন বুকডন বা অন্য কোন ব্যায়াম করতে পারেন। যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ হস্তমৈথুন করার মত আর শক্তি না থাকে, ততক্ষণ পর্যন্ত সেই কাজ বা ব্যায়াম করুন। গোসল করার সময় এমন ইচ্ছে জাগলে শুধু ঠাণ্ডা পানি ব্যবহার করুন এবং দ্রুত গোসল ছেড়ে বাথরুম থেকে বের হয়ে আসুন।
► মেয়েদের দিকে কুনজরে তাকাবেন না। তাদের ব্যাপারে বা দেখলে মন আর দৃষ্টি পবিত্র করে তাকাবেন।
► যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখুন।
► ধৈর্য ধরতে হবে। একদিনেই নেশা থেকে মুক্তি পাবেন, এমন হবে না। একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোন নেশা থেকেই বের হয়ে আসা যায়। মাঝে মাঝে ভুল হয়ে যাবে। তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না। চেষ্টা করে যান। করতেই থাকুন।
► যে কোন উপায়ে পর্ণমুভি আর চটি এড়িয়ে চলুন।
► কম্পিউটারে পর্ণ দেখতে দেখতে হস্তমৈথুন করলে কম্পিউটার লিভিং রুমে নিয়ে নিন যাতে অন্যরাও দেখতে পায় আপনি কী করছেন। এতে পর্ণ সাইটে ঢোকার ইচ্ছে কমে যাবে।
► যেসব ব্যাপার আপনাকে হস্তমৈথুনের দিকে ধাবিত করে, সেগুলো ছুড়ে ফেলুন, সেগুলো থেকে দূরে থাকুন। যদি মাত্রাতিরিক্ত হস্তমৈথুন থেকে সত্যি সত্য মুক্তি পেতে চান তাহলে পর্ণ মুভি বা চটির কালেকশন থাকলে সেগুলো এক্ষুনি নষ্ট করে ফেলুন। ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারে্র প্যারেন্টাল কন্ট্রোল-এ গিয়ে এডাল্ট কন্টেন্ট ব্লক করে দিন। কোন সেক্স টয় থাকলে এক্ষুনি গার্বেজ করে দিন।
► হস্তমৈথুন একেবারেই ছেড়ে দিতে হবে না। নিজেকে বোঝাবেন যে মাঝে মাঝে করবেন। ঘনঘন নয়।
► যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের নিয়ে বা পর্ণ মুভি বা চটি নিয়ে বেশি আলোচনা করে, তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন৷
► হস্তমৈথুনে চরম ভাবে এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না, ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশুনা করতে পারেন। লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন।
► সন্ধ্যার সময়ই ঘুমিয়ে পড়বেন না। কিছু করার না থাকলে মুভি দেখুন বা বই পড়ুন।
► ভিডিও গেম খেলতে পারেন। এটাও হস্তমৈথুনের কথা ভুলিয়ে দেবে।
► সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারেই এড়িয়ে চলবেন। এধরনের কোন শব্দ বা মন্তব্য শুনবেন না।
► ছোট ছোট টার্গেট সেট করুন। ধরুন প্রথম টার্গেট টানা দুইদিন হস্তমৈথুন করবেন না। দুইদিন না করে পারলে ধীরে ধীরে সময় বাড়াবেন।
► যখন তখন বিছানায় যাবেন না। কোথাও বসলে অন্যদের সঙ্গ নিয়ে বসুন।
► বাথরুম শাওয়ার নেয়ার সময় হস্তমৈথুনের অভ্যাস থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বাথরুম থেকে বের হয়ে আসতে চেষ্টা করুন।
► যখনি মনে সেক্সুয়াল চিন্তার উদয় হবে, তখনই অন্য কিছু নিয়ে চিন্তা করবেন।
► বন্ধুবান্ধব ও পরিবারের সবার সাথে বেশি সময় কাটান।
►ধ্যান বা মেডিটেশন করতে পারেন। যোগ ব্যায়াম করতে পারেন।
► নিজের পরিবারের কথা চিন্তা করবেন, আপনার সাথে যারা আছে তাদের কথা ভাববেন।
► রাতের বেলা হস্তমৈথুন করলে কারো সাথে রুম শেয়ার করুন। বা দরজা জানালা খোলা রেখে আলো জ্বালিয়ে ঘুমান। যখন দেখবেন যে সব চেষ্টা করেও একা একা সফল হতে পারছেন না, তখন বন্ধুবান্ধব, পরিবার, ডাক্তার- এদের সাহায্য নেয়া যায়। এখানে লজ্জার কিছু নাই।
► কোনদিন করেন নাই, এমন নতুন কিছু ভাল কাজ করার চেষ্টা করুন।
► উপুর হয়ে শুয়ে ঘুমাবেন না।
► বিকেলের পরে উত্তেজক ও গুরুপাক খাবার খাবেন না।
আপনাকে সংযমী হতে হবে।
যেভাবে সংযম করবেনঃ-
১/যখন আপনার কামনা ভাব জেগে উঠবে তখন চোখ বন্ধ করে সকল চিন্তা অফ করে ধৈর্য ধরে সহ্য করতে হবে।
২/ঔ সময় ফোন দূরে রাখবেন।
এতে যা উপকার পাবেনঃ-
১/যৌন জাগরণ কমে যাবে এবং নিজেকে সবসময় কন্ট্রোলে রাখতে পারবেন।
২/শরীর হালকা অনুভব হবে এবং মনটা অনেক আনন্দ উৎফুল্ল থাকবে।
একটা কথা মনে রাখবেন,যখন আপনার সেক্স উঠবে তখন সব খারাপ ভিডিও/পর্ণকে ভাল জিনিস মনে হবে এবং দেখার প্রবল ইচ্ছা জাগবে।
কিন্তু যখন আপনি চোখ বন্ধ করে কন্ট্রোল করবেন তখন মনে হবে এসব আসলেই নোংরা জিনিস(নিজ অভিজ্ঞতা থেকে)
হস্তমৈথুন ছাড়ার জন্য আপনকে ধর্য্য ও জিদ রাখতে হবে। আমরা সাধারনত দুপুরসময়টাতে বেশি উত্তেজিত থাকি, তাই এ সময় চেষ্টা করুন বিছানা থেকে দুরে থাকতে। হঠাৎ কোন সময়ে যদি এমন ইচ্ছে হয়, তাহলে সাথে সাথে কোন শারীরিক পরিশ্রমের কাজে লাগে যান। যেমন বুকডন বা অন্য কোন ব্যায়াম করতে পারেন। আর সবচেয়ে ইমপরটেন্ট হচ্ছে, আপনাকে পর্নোগ্রাফি থেকে দুরে থাকতে হবে। কারন এই ধরনের ভিডিও আমাদের এই খারাপ কাজের দিকে ধাবিত করে। তাই যেকোন উপায়ে পর্ণমুভি আর চটি এড়িয়ে চলুন। যেসব ব্যাপার আপনাকে হস্তমৈথুনের দিকে ধাবিত করে, সেগুলো ছুড়ে ফেলুন, সেগুলো থেকে দূরে থাকুন। যদি মাত্রাতিরিক্ত হস্তমৈথুন থেকে সত্যি সত্য মুক্তি পেতে চান তাহলে পর্ণ মুভি বা চটির কালেকশন থাকলে সেগুলো এক্ষুনি নষ্ট করে ফেলুন। ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারে্র প্যারেন্টাল কন্ট্রোল-এ গিয়ে এডাল্ট কন্টেন্ট ব্লক করে দিন। মেয়েদের দিকে কুনজরে তাকাবেন না। তাদের ব্যাপারে বা দেখলে মন আর দৃষ্টি পবিত্র করে তাকাবেন। যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখুন। ধৈর্য ধরতে হবে। একদিনেই নেশা থেকে মুক্তি পাবেন, এমন হবে না। একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোন নেশা থেকেই বের হয়ে আসা যায়। মাঝে মাঝে ভুল হয়ে যাবে। তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না। চেষ্টা করে যান। করতেই থাকুন। যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের নিয়ে বা পর্ণ মুভি বা চটি নিয়ে বেশি আলোচনা করে, তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন৷ হস্তমৈথুনে চরম ভাবে এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না, ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশুনা করতে পারেন। লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন। বন্ধুবান্ধব ও পরিবারের সবার সাথে বেশি সময় কাটান। ধ্যান বা মেডিটেশন করতে পারেন। যোগ ব্যায়াম করতে পারেন। নিজের পরিবারের কথা চিন্তা করবেন, আপনার সাথে যারা আছে তাদের কথা ভাববেন। রাতের বেলা হস্তমৈথুন করলে কারো সাথে রুম শেয়ার করুন। বা দরজা জানালা খোলা রেখে আলো জ্বালিয়ে ঘুমান। যখন দেখবেন যে সব চেষ্টা করেও একা একা সফল হতে পারছেন না, তখন বন্ধুবান্ধব, পরিবার, ডাক্তার- এদের সাহায্য নেয়া যায়। এখানে লজ্জার কিছু নাই। কোনদিন করেন নাই, এমন নতুন কিছু ভাল কাজ করার চেষ্টা করুন। গার্লফ্রেণ্ড বা প্রেমিকাদের সাথে শুয়ে শুয়ে, নির্জনে বসে খারাপ প্রেমআলাপ করবেন না। ফোনসেক্স এড়িয়ে চলার চেষ্টা করুন। মনে রাখবেন, সামান্য কষ্টের মাধ্যমে নিজেকে একটু কনট্রোল করতে পারলেই আমি সুস্হ হয়ে যাবেন। যদিও ইসলামের দৃষ্টিতে এটি হারাম কাজ, তবে বিজ্ঞান বলে সপ্তাহে ১ বার করা দোষের কিছু না। আমি হস্তমৈথুন ছেড়েছি এর কুফল সম্পর্কে সচেতন হয়ে। মনে রাখবেন মাত্রাতিরিক্ত কোন কিছুই ভাল না। নিজেকে ভালবাসতে শিখুন, ভালোপথে চলুন, নিজের ধর্ম পালন করুন। তাহলেই সব ধরনের খাপার কাজ থেকে দুরে থাক সম্ভব। যদি আপনি নিজেকে ভালবাসেন ও ইসলামকে ভালবাসেন তাহলে আপনাকে এটি ছাড়তেই হবে। নিজেকে সংযত করুন, এবং দৃড় পতিজ্ঞা করুন।
হস্তমৈথুন ত্যাগ করার উপায় -
- সবসময় মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এবং পরিবারের লোকদের সাথে মিলেমিশে থাকুন।
- মোবাইলে যেকোন ধরনের পর্ন ভিডিও দেখলে থেকে বিরত থাকুন৷ অপ্রয়োজনে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন।
- মন শান্ত করুন এবং লক্ষ্য ঠিক করুন, লক্ষ্য অনুসারে কাজ করুন। আপনি সবসময় যেকোন কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন এবং বন্ধুদের সাথে মেলামেশা করুন।
- যৌনতা সম্পর্কিত আলোচনা থেকে বিরত থাকুন।
- অবসরে বই, পড়ুন, গান শুনুন, সাইকেল চালান। ধর্মীয় নিয়ম পালন করুন এবং ধর্ম অনুসারে চলার চেষ্টা করুন।
প্রতিদিন কালোজিরা খান সকাল বিকাল । অতিরিক্ত উত্তেজনা কমে যাবে। আশা করি ভালো ফল পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy