আমার কিছু মনে থাকে না?
কাজের সময় আমাকে কেউ কিছু বললে হঠাৎ করে তা ভুলে যাই এবং অনেক সময় পর আবার মনে পড়ে। যেমনঃ আমার ভাই বললো, ৫০০ টাকা আগামীকাল বিকাশ করে দিবি, অতঃপর আমি উক্ত কথাটি ভুলে গেলাম এবং একদিন পর মনে পড়লো।
5 Answers
আপনি স্বর্পগন্ধার পাতার রস প্রতিদিন খান।যেকোনো কাজ মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন,মানসিক অস্থিরতা দূর করার চেষ্টা করুন।পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন।
আপনি কাজের উপর মনোযোগ বাড়ান।আপনাকে যেটা বলা হয়েছে সেটা শুনার পড়ে সেটা কিভাবে করবেন সেটা মনের মধ্যে একবার হলেও রিপিড করেন। তাহলে দেখবেন আর ভুলবেন না।
আপনি স্মৃতি শক্তি বৃদ্ধির নিম্নোক্ত কিছু কাজ করুন -
- সবসময় মন শান্ত রাখার চেষ্টা করুন। রাগ, ক্ষোভ বা উদ্বেগ আপনার ব্রেনকে কিছু সময়ের জন্য স্থবির করে দেয়, যা আপনার স্মরণশক্তি কমে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলতে পারে।
- একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক আট ঘন্টা ঘুমানো প্রয়োজন। একটা চমৎকার ঘুম আপনার মস্তিষ্ককে অধিক কার্যকরী করে তোলে।
- তাজা ফলমূল, গাঢ় সবুজ শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ, গমের রুটি প্রভৃতি প্রোটিন ও মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। পরিমান মতো বিশুদ্ধ পানি পান করুন। ধূমপান ও মাদক সেবন থেকে বিরত থাকুন।
আপনি সবসময় মনোযোগী থাকার চেষ্টা করবেন। যে কথা শুনবেন তা মনোযোগ দিয়ে শুনবেন। আর যে কাজ করবেন তা মনোযোগ দিয়ে করবেন। তাহলে দেখবেন আপনার ভুলে যাওয়ার সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy