নবীজী (সাঃ) কি পড়নের কাপড়েই বীর্যপাত করতেন?
2 Answers
উক্ত হাদিস প্রমাণ করেনা যে নবীজী (সাঃ) পড়নের কাপড়েই বীর্যপাত করতেন। এমন কি কোরআন হাদিসের কোথাও উল্লেখ নেই যে নবীজী (সাঃ) পড়নের কাপড়েই বীর্যপাত করতেন। তবে আয়িশা (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে জানবাতের চিহ্ন ধুয়ে দিয়েছেন তবে এর কারন কি? জনাব! এটা হতে পারে স্বপ্নদোষ অথবা আযল অথবা অন্য কোন কারণে লেগেছে। তবে এই বিষয়ে জানার আগ্রহ না করাই ভাল। কেননা উক্ত কাপড়ে বীর্য লাগার কারন কোথাও স্পষ্ট উল্লেখ নেই। আযলের হুকুম সম্পর্কে আহমাদ ইবনু আবদুল্লাহ ইবনু ইউনুস (রহঃ) জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, আমার একটি দাসী আছে যে আমাদের খিদমত ও পানি সরবরাহের কাজে নিয়োজিত। আমি তার নিকট আসা যাওয়া করে থাকি, কিন্তু সে গর্ভবতী হোক তা আমি পছন্দ করি না। তখন তিনি বললেন, তুমি ইচ্ছে করলে তার সাথে আযল করতে পার। তবে তার তাকদীরে সন্তান থাকলে তা তার মাধ্যমে আসবেই। সে কিছু দিন অতিবাহিত করল তারপর সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, দাসীটি গর্ভবতী হয়েছে। তিনি বললেন, আমি তোমাকে এ মর্মে জানিয়েছিলাম যে, তার তাকদীরে যা আছে তা আসবেই। (সহীহ মুসলিম হাদিস নম্বরঃ ৩৪২৫ হাদিসের মানঃ সহিহ) [স্ত্রীর অনুমতি নেওয়ার পর আযল করা যায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযল করতেন এটাও বলা যায়না প্রমাণ ব্যতীত]
এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণী থেকে রেওয়াত গুলো লক্ষ্য করি! সেখান থেকেই উত্তর পেয়ে যাব ইনশাআল্লাহ!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy