বিস্ময়ে "প্রশাসন প্যানেল" কে দেখার অনুরোধ করছি। দয়া করে এই প্রশ্নটি দেখুন?
https://www.bissoy.com/941607/ এই প্রশ্নের ভিতরে গিয়ে কার্যক্রমটা পরিচালনা করুন। আর, Sheikh lemon নামের লোকটি বিশেষজ্ঞ হয় কি করে? যে কিনা পুরোপুরি কপি করে উত্তর প্রদান করে। এছাড়াও, আরো অনেক কিছুই তার দ্বারা সংঘটিত হয়েছে।
3 Answers
কপি করে উত্তর করা যাবে না ঠিক আছে তবে উত্তর যদি সঠিক, মানসম্মত, মার্জিত হয় তাহলে কপি পেস্ট করা যাবে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে তথ্যসুত্র/যেখান থেকে কপি করা হয়েছে সেখানকার লিঙ্ক দিতে হবে। তা না হলে উত্তর গ্রহণযোগ্য হবে না
ওনি ইতোপূর্বে এমনটা করেছে সেটা দেখলাম। তাই। ওনাকে খুব দ্রুত সতর্ক করে দেওয়া হবে ইনশাআল্লাহ!!!
মানুষ মাত্রই ভূল।তাই তার ও ভূল করাটা স্বাভাবিক। এরকম অভিযোগ না করে তাকে ব্যাক্তিগত বার্তায় যোগাযোগ করতে পারতেন।আর হ্যাঁ তিনাকে পরিক্ষিত ভাবেই কিন্তু ১টি বিভাগের বিশেষজ্ঞ পদ দেওয়া হয়েছে।তিনি যদি ভালো কার্যক্রম না করতেন তাহলে এডমিন প্যানেল তাকে বিশেষজ্ঞ পদ দিতেন না।তাই ছোটখাটো ভূলের কারণে অভিযোগ করবেন না।কেনোনা এই অভিযোগ করার কারণে আপনাদের দুজনের মাঝে শত্রুতা সৃষ্টি হতে পারে।
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সামান্য মেধা দিয়ে বিস্ময়ের মতো এত বড় কমিউনিটিতে উত্তর দেওয়া সম্ভব নয়। মেনে নিচ্ছি আমি গুগল থেকে কপি করে উত্তর প্রদান করি। তবে খেয়াল করলে দেখবেন প্রশ্নের সাথে উত্তরের মিল আছে। আর আমি এতো গুলো সাইট থেকে তথ্য নিয়ে উত্তর প্রদান করি যে, হয়তো তার সবগুলোর লিঙ্ক দেওয়া সম্ভব নয়। তবে শুধু একটি সাইট হলে তথ্যসূত্র হিসেবে লিঙ্ক দেওয়া উচিৎ ছিল, কিন্তু না দিয়ে ভুল করার কারণে আমি আন্তরিকভাবে দূঃখিত। প্রশাসন আমাকে পরিক্ষামূলক ভাবে একটি বিষয়ে বিশেষজ্ঞ পদে উন্নিত করেছিল, এখন যদি পরিক্ষামূলক ভাবেই ডিমোশন দেয়, এতে আমার কোন আপত্তি নেই। আপনাদের সবার বেশ অসুবিধা হওয়ার জন্য আমি আবারো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy