খাবার ছুয়ে কসম করা?
2 Answers
ইসলামি শরিয়তে আল্লাহর নাম ছাড়া অন্যকোন নামে শপথ করলে তা শপথ হিসাবে গন্য হয় না৷ অতএব তা ভঙ্গ করলেও কোন সমস্যা নেই৷ তবে আল্লাহর নাম ছাড়া অন্য নামে শপথ করা জায়েজ নেই শপথ মূলতঃ এক প্রকার সম্মান, যা আল্লাহ ছাড়া অন্য কেউ পাওয়ার যোগ্য নয়। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সাবধান! নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদেরকে তোমাদের পিতৃপুরুষের নামে শপথ করতে নিষেধ করেছেন। কারো যদি শপথ করতেই হয়, তবে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে”। [সহীহ বুখার; সহীহ মুসলিম; মিশকাত, হাদীস নং ৩৪০৭] ইবন উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরেকটি হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করল, সে শিরক করল”। [সুনান আবু দাউদ; তিরমিযী, মিশকাত, হাদীস নং ৩৪১৯] অপর এক হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে আমানত (আনুগত্য, ইবাদত, সম্পদ, গচ্ছিত দ্রব্য ইত্যাদি) এর নামে কসম করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়”। [সুনান আবু দাউদ; মিশকাত, হাদীস নং ৩৪২০]
গায়রুল্লাহ নামে কসম খাওয়া শিরক। কসম হবে কেবল আল্লাহর নামে। ইবনে উমার (রাঃ) একটি লোককে বলতে শুনলেন, কাবার কসম! তিনি তাকে বললেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খেও না। কেননা, আমি রাসুলুল্লাহ (সঃ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি গায়রুল্লাহ নামে কসম করে, সে কুফরি অথবা শিরক করে। (আবু দাউদ, তিরমিজি) কেবল কাজ মংগলজনক হলে কসম ভংগ করে কাফফারা প্রদান করতে হয়। সুলায়মান ইবন হারব (রহঃ) আবূ বুরদা তাঁর পিতা থেকে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কসম আল্লাহর, নিশ্চয় আমি আল্লাহ চাহেন তো যে কোন কসম খাই না কেন, এর বিপরীত কাজ যদি ভাল বলে মনে করি, তবে তা ভঙ্গ করে আমার কসমের কাফফারা প্রদান পূর্বক ভাল কাজটি করে ফেলি। অথবা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি ভাল কাজটি করি এবং কসম ভঙ্গের কাফফারা প্রদান করি। (সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ৩২৫১)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy