ইসলামের দৃষ্টিতে এটা কি কোন ভুল?

আমি জয় সরকার আমি কিছুদিন আগে ভাল মন্দ বিচার করে সঠিক পথ হিসেবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি কিন্তু আমি আমার আদালতের দলিলে আমার নাম অপরিবর্তিত রাখি।কারন আমি পুলিশের চাকরি করি সব জায়গায় আমার নাম জয় সরকার দেয়া তাই দলিলে পরিবর্তন করি নি।কিন্তু সবাইকে আমি এখন আমার নাম বলি মোঃ জয় আহমেদ এবং আমি নিজে তা মানি যে আমার নাম মোঃ জয় আহমেদ। এখন এক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে আমার কি কোন গুনাহ হবে?
2988 views

4 Answers

প্রথমেই আপনাকে ইসলামের সুশীতল ছায়ায় শুভাগমন জানাই। আপনার নামটিতে কোন শীর্ক নেই।কাজেই এই নাম পরিবর্তন বাধ্যতামূলক নয়৷ তবে আপনি নিজেকে মানসিক ভাবে শান্তিতে থাকতে চাইলে যে নাম বলছেন তা বলতে পারেন। খেয়াল রাখতে হবে সাক্ষর করার সময় যেন ঝামেলা না হয়। আপনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। 

2988 views Answered

ভাষার কারণে নাম মুসলিম-অমুসলিম হয় না। অর্থের কারণে হয়। নামের অর্থ যদি শিরকযুক্ত হয়, যে ভাষারই হোক তা মুসলমানের জন্য পরিত্যাজ্য।

2988 views Answered

মোহাম্মদ জয় আহমেদ! এজন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। মানুষের ঈমান আমলেই মুসলিমের পরিচয়, নামে নয়। কাগজ কলমে নাম পরিবর্তন না করলে এক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে আপনার কোন গুনাহ হবেনা।

2988 views Answered

ইসলামের দৃষ্টিতে আপনার কোন গুনাহ হবে না । একজন মুমিনের বৈশিষ্ঠ হলো ..মুখে শিকার করা,অন্তরে বিশ্বাস করা ও তদানুযায়ী আমল করা । আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেছেন এবং অন্তরে বিশ্বাস করেছেন এটাই যথেষ্ট । এক্ষেত্রে নাম কোন ফ্যাক্টর না

2988 views Answered

Related Questions

Next steps