আমার সব সময় বমি বমি অনুভব হয় কেন?

আমার কোন খিধে লাগে না।। সময় বমি বমি অনুভব হয়।

  • আর খাাওয়া পর পরে বেশি
  •  পানি  খেলে বমির পরিমান আর ও বেড়ে
    যায়।।  বমির সাথে কিছু উঠে না।
2850 views

3 Answers

আপনি omidon 10mg ট্যাবলেট খাবার আগে খাইতে পারেন।তবে আগে আপনি ডা: এর কাছে পরামর্শ নিন।

2850 views Answered

গ্যাস্ট্রিক কিংবা হজমের সমস্যার কারণে হতে পারে । তাই ডাক্তারের পরামর্শ নিন ।

2850 views Answered
বমি বমি লাগার কারণ:

অতিরিক্ত ক্লান্তি

গতি অসুস্থতা বা মোশন সিকনেস

যেকোন শারীরিক ব্যথা

মাইগ্রেইনের ব্যথা

অতিরিক্ত ধূমপান বদহজম ইত্যাদি।

রান্নাঘরে টুকিটাকি দিয়ে এই বমি বমি ভাব দূর করা সম্ভব।

১। আদা দ্রুত বমি বমি ভাব দূর করতে আদা বেশ কার্যকরী উপাদান। এক টুকরা আদা আপনি আপনার চায়ের সাথে খান, এটি দ্রুত বমি বমি ভাব দূর করে দেবে। আদা হজমের সমস্যা দূর করে পাকস্থলিতে একটি শীতল অনুভূতি প্রদান করে থাকে। ১ টেবিল চামচ আদার রস, ১ টেবিল চামচ লেবুর রস এবং ১/৪ টেবিল চাচম বেকিং সোডা মিশিয়ে খান এটিও বমি বমিভাব দূর করতে সাহায্য করবে।

২। লেবু খুব সহজ এবং সস্তা একটি উপায় হল লেবু। এক টুকরো লেবু মুখে নিয়ে কিছুক্ষণ চুষে নিন। এছাড়া এক গ্লাস পানিতে এক টুকরো লেবুর রস, এক চিমটি লবণ গুলিয়ে পান করুন। এটি দ্রুত বমি বমি ভাব দূর করে দিবে। এক টুকরো লেবু নাকের কাছে নিয়ে কিছুক্ষণ শুঁকে দেখতে পারেন, এটিও আপনার খারাপ লাগা কমিয়ে দেবে।

৩। জিরা জিরা আরেকটি উপাদান যা আপনার বমি বমি ভাব নিমিষে দূর করে দিবে। কিছু পরিমাণ জিরা গুঁড়ো করে নিন, তারপর সেটি খেয়ে ফেলুন। এক সেকেন্ডে আপনার বমি বমি ভাব দূর হয়ে যাবে।

৪। ভাতের পানি শুনে অবাক লাগলেও, ভাতের পানি আপনার বমি বমি ভাব দ্রুত দূর করে থাকে। এক কাপ পানিতে কিছু চাল দিয়েই ১৫-২০ মিনিট সিদ্ধ করে নিন। এবার পানি ছেঁকে নিন এবং এটি আস্তে আস্তে পান করুন।

৫। লবঙ্গ ১ চা চামচ লবঙ্গের গুঁড়ো ১ কাপ পানিতে ৫ মিনিট সিদ্ধ করুন। ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে এটি পান করুন। আপনার যদি এর স্বাদ কটু লাগে তবে এর সাথে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। এছাড়া ১-২ টি লবঙ্গ কিছুক্ষণ চিবান, এটি সাথে সাথে বমি বমি ভাব দূর করে দেবে।

মোসন সিকনেসের সমস্যা থাকলে সাথে সমসময় লেবু বা লবঙ্গ সাথে রাখুন। পথে বমি বমি লাগলে সাথে সাথে মুখে লেবু বা লবঙ্গ দিয়ে দিন। এটি দ্রুত বমি বমি ভাব দূর করে দেবে।

ধন্যবাদ

2850 views Answered

Related Questions

Next steps