ওজন কমে না কেন?

আমার বয়স ১৮ বছর ৪ মাস ৩ দিন।

আমার উচ্চতাঃ ৫ ফুট ২ ইঞ্চি হবে মনে হয়।

আমার ওজনঃ ৬২ কেজি।

আমি একটু ওজন কমিয়ে ৫০-৫২ কেজি

তে আনতে চাই।

আমার খাদ্যঃ

আমি কোন প্রকার মাছ খাই না।

মাংস ইচ্ছা হলে খায় নয়তো খাই

না। সবজি খাই কিন্ত সব সবজি খাই না।

বিঃদ্রঃ আমি ভিশন মিষ্টি খেতে পছন্দ

করি এবং মিষ্টি খাই ১/২ কেজি মিষ্টি

১ দিনে শেষ করে দিতে পারবো।


আমি একটু ওজন কমাতে চাই

এখন কি কি করতে হবে আমাকে

ওজন কমানোর জন্য।

2991 views

6 Answers

এজন্য আপনাকে শারীরিক ব্যায়িম করতে হবে। প্রতিদিন ১কিমি এর মত সাইকেল চালান। সকালে উঠে গাছে ঝুলবেন এবং দৌড়ানোর চেষ্টা করুন। বেশি করে ভারী কাজ করার চেষ্টা করুন ।এরকম আরও শারিীরিক ব্যয়াম নিয়মিত করলে আপনি ওজন কমাতে পারবেন।

2991 views Answered

মিষ্টি খাওয়া ছেড়ে দিন। না হলে পরে সুগার হতে পারে। নিয়মিত সকালে ১/১.৫ ঘন্টা করে হাটুন। খাবারে তেলের পরিমাণ কম খান। তেলে ভাজা কোনো কিছু খাবেন না। মাংসের তেল খাবেন না। রান্নায় অল্প তেল ব্যাবহার করুন।

2991 views Answered

প্রথমেই আপনার মিষ্টি খাওয়া কমাতে হবে। সপ্তাহে সর্বোচ্চ এক কেজি মিষ্টি খাবেন। শাক খেতে হবে। কারন শাক আপনার রক্ত পরিস্কার করবে আর মেদ কাটতে সহায়তা করবে। খাবার জন্য নির্দিষ্ট টাইম ঠিক করে নিন। টাইমের আগে বা পরে এক্সট্রা কিছু খাওয়া থেকে বিরত থাকুন। ফাস্টফুড জাতীয় বা তেলাক্ত কিছু খাবার অভ্যাস থাকলে বাদ দিন। প্রতিদিন সকালে রুটি খান। সম্ভব হলে সকাল বিকাল রুটি আর দুপুরে ভাত খান। আশাকরি এগুলো কিছুদিন করলেই ফলাফল বুঝতে পারবেন। 

2991 views Answered

আপনি এত বেশি মিষ্টি খেয়ে নিজের অজান্তেই আপনার স্বাস্থ্ব্যের অনেক ক্ষতি করছেন! আপনার অতিরিক্ত ওজনের কারণ হচ্ছে আপনি অতিরিক্ত মিষ্টি খান! পরিমাণমত মাছ-মাংস খেয়ে কায়িক পরিশ্রম করলে মানুষ মোটা হয়না বরং স্বাস্হ্ব্যবান হয়। আপনি আজ থেকে মিষ্টি খাওয়া বর্জন করুন, নতুবা আপনার ওজন তো কমবেইনা বরং আপনার স্বাস্থ্ব্যের অনেক বড় ক্ষতি হবে।

2991 views Answered

খাবার নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। সব খাবেন। মিষ্টিও খাবেন, তবে পরিমান মতো। নিয়মিত জিম করবেন, ওজন ইনশা-আল্লাহ কমবে।

2991 views Answered

আপনি খুবই সীমিত পরীমানে মিষ্টি খাবেন|আর সকালে আর বিকেলে ব্যায়াম করবেন|আর সকালে এবং রাতে রুটি খাবার চেষ্টা করবেন|তাহলে আপনার খুব তাড়াতাড়ি ওজন কমে যাব|

2991 views Answered

Next steps