5 Answers
অাপনি যদি ইমামের পিছনে পড়েন তাহলে কোন নামাজে কোন সুরাই পড়তে হবেনা। একাকী অথবা ফরজ নামাজ ইমাম হিসাবে পড়লে ফজরের দুই রাকাতে, জোহরের এবং অাসর, মাগরিব, এশার প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার পর কেরাত অথবা সুরা পড়বেন। মাগরিবের তৃতীয় রাকাতে, জোহর, অাসর,এবং এশার শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পড়বেন। বিস্তারিত বলেছি তারপরও বুঝতে সমস্যা হলে মন্তব্যে জানাতে পারেন।
2949 views
Answered