2 Answers
ফজরে, ২রাকাত সুন্নাত ২রাকাত ফরয। যোহরে, ৪রাকাত সুন্নাত ৪রাকাত ফরয ২রাকাত সুন্নাত (২রাকাত নফল জানতে চাননি তবুও বললাম)। আসরে, ৪রাকাত সুন্নাতে মুয়াক্কাদা, পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নেই। ৪ রাকাত ফরয। মাগরিবে, ৩রাকাত ফরজ ২রাকাত সুন্নাত (২রাকাত নফল)। এশায়, ৪রাকাত সুন্নাতে মুয়াক্কাদা, ৪রাকাত ফরয, ২রাকাত সুন্নাত (২রাকাত নফল), ৩রাকাত বেতের। শুধু মাত্র ফরয নামাজ ব্যতিত সকল নামাজই একা একা আদায় করতে পারবেন।
(১)সালাতুল ফজর
ফজরে প্রথমে দুই রাকাআত সুন্নাত এবং পরে দুই রাকাআত ফরজ।
(২) সালাতুল জোহর
যুহরের নামাজ প্রথমে চার রাকাআত সুন্নাত। তারপর চার রাকাআত ফরজ এবং তারপর দুই রাকাআত সুন্নাত। এ দশ রাকাআত পড়া উত্তম। কেউ কেউ সর্বশেষ দুই রাকআত নফল নামাজও পড়ে। এ হিসেবে জোহরের নামাজ ১২ রাকাআত আদায় করা হয়।
(৩)সালাতুল আসর
আসরের নামাজ চার রাকাআত পড়া ফরজ। কেউ কেউ ফরজের পূর্বে চার রাকাআত সুন্নাত নামাজ পড়ে থাকে।
(৪)সালাতুল মাগরিব
মাগরিবে প্রথম তিন রাকাআত ফরজ। তারপর দুই রাকাআত সুন্নাত। কেউ কেউ সুন্নাতের পর দুই রাকাআত নফল পড়ে থাকে।
(৫) সালাতুল এশা
ইশার নামাজে চার রাকাআত ফরজ। তারপর দুই রাকাআত সুন্নাত। অতপর তিন রাকাআত বিতর। বিতর পড়া ওয়াজিব। অনেকে ফরজের পূর্বে চার রাকাআত সুন্নাত এবংবিতরের পর দুই রাকাআত নফলও নামাজ পড়ে থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy