এশার নামায মোট কয় রাকাত.?
এশার নামায মোট কয় রাকাত
আমি ৪ রাকাত ফরজ,২রাকাত সুন্নত,২রাকাত নফল
এবং ৩ রাকাত বেতর নামায পড়ি।
মোটঃ১১রাকাত।
এখন প্রশ্ন হলো আমি কী ঠিক নামায পড়ি না
ভুল.??
আর ভুল হলে মোট কয় রাকাত এশার নামায
বলে দিন।
এবং আমি নামায বসেও পড়ি দাড়িও পড়ি
কোন টা করলে বেশি ভালো হয়
দাঁড়িয়ে নামায না বসে নামায পড়া.?????
2 Answers
প্রথমে ৪ রাকাত সুন্নত রয়েছে, এটা ঐচ্ছিক। এরপর ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত এবং ৩ রাকাত বিতর বাধ্যতামূলক (বিশেষ ওজরে ২ রাকাত সুন্নত বাদ দেয়া যাবে)। পরিশেষে দুই রাকাত নফল, ঐচ্ছিক।
বিনা কারনে বসে নামাজ পড়লে তা কবুল হবেনা। অসুস্থতার কারণে দাঁড়াতে না পারলেই বসে নামাজ পড়া যাবে।
ঈশার নামাজ 4(সুন্নাত)+4(ফরজ)+2(সুন্নাত)= 10 রাকায়াত । বিতর নামাজ ঈশার নামাজের অংশ নয় ( কিন্তু ওয়াজিব, পড়তেই হবে)। ঈশার 10+বিতর 3 মোট 13 রাকায়াত আদায় করলেই হবে । নফল নামাজ কতটুকু আদায় করবেন এটা আপনার ইচ্ছাধীন । আপনি দাঁড়াতে সক্ষম ব্যক্তি হলে বসে নামাজ পড়লে হবে না ( তবে নফল নামাজ বসে পড়া যায়) আর আপনি মাজুর ব্যক্তি হলে বসে পড়তে পারবেন । বসে না পারলে শুয়ে পড়বেন । কিন্তু সুস্থ ব্যক্তি হলে অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy