চুল কিভাবে কালো করবো?

আমার চুল রৌদ্রে থাকলে লাল হয়ে যায়। এর সমাধান কি?
2796 views

2 Answers

যখন রোধে বের হবেন তখন সরিষার তেল চুলে দিয়ে বের হবেন তাহলে চুল চকচকে কালো দেখাবে। সরিষার তেল ব্যবহারের ফলে চুলের গুড়া শক্ত করা, চুল পড়া বন্ধ সহ চুলের সকল গুনাগুন ঠিক রাখে।

2796 views Answered

আপনার প্রয়োজন আমলা তেল ব্যবহার করা

সাথে এই টিপস গুলো মানা।

* নিয়মিত মাথার চুল পরিষ্কার করতে হবে।

* সপ্তাহে দু’বার শ্যাম্পু করুন এবং ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

* প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর ফল, শাকসবজি ও ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে। মনে রাখতে হবে- খনিজ ও ভিটামিনের অভাবে চুল লালচে হয়ে যায় এবং চুলের আগা ফাটা শুরু হয়।

* নিয়মিত দুধ ও ডিম ও খেতে হবে।

* চুলে তেল দিন মাসে অন্তত দু’বার। আগের দিন রাতে তেল দিয়ে ঘুমিয়ে যান পরের দিন শ্যাম্পু করুন।

* আমলকি ও মেথি একসাথে বেটে চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে দিন। এর পর শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল কালো হয়। বাটার ঝামেলায় না যেতে চাইলে আমলকী ও মেথির গুঁড়ো কিনে নিন। তারপর পানি দিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান।

* চুল রঙ করা থেকে বিরত থাকুন। ঘন ঘন চুল কালার করলে চুলের আসল ঘন কালো রঙটি হারিয়ে যায়।

2796 views Answered

Related Questions

Next steps