চুল কালো করবো কিভাবে?

আমার চুল দিন দিন লাল হবে যাচ্ছে। কিভাবে তা কালো করবো কালার ছাড়া?
3735 views

5 Answers

যাদের চুল লালচে, তাদের লালচে চুল প্রাকৃতিক ভাবে কালো করার একটি উপায়। যা যা লাগবে : - লাল জবা ফুল - নারিকেল তেল পদ্ধতিঃ ২-৩ টি লাল জবা ফুল হালকা গরম নারিকেল তেলে চটকিয়ে তেলের সাথে ভালো করে মেশাবেন। এর পরে ঐ লাল জবা ফুলের মেশানো তেল চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। এভাবে রাতে রেখে দিবেন। সকালে উঠে ভালো কোন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন। এভাবে প্রতি সপ্তাহে করবেন। দেখবেন আপনার চুল কেমন উজ্জ্বল, কালো হয়ে উঠেছে।

3735 views Answered

তবে ভাই, চুল কালো করা ইসলামে হারাম.চিন্তা করে দেখুন,শুধুমাত্র চুলে রং করে এতবড় পাপ করবেন?

3735 views Answered

মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন ক্ষরন এর ফলে চুল লালচে হয়ে যায় আপনি ১ টি ডিমের সাদা অংশ নিন এতে ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চুলে ভালো করে লাগিয়ে ২০ মিনিট রাখুন। ২-৩ টি লাল জবা ফুল হালকা গরম নারিকেল তেলে চটকিয়ে তেলের সাথে ভালো করে মেশাবেন। এর পরে ঐ লাল জবা ফুলের মেশানো তেল চুলের গোড়ায় লাগাবেন এরপর শ্যাম্পু করে চুল ভালো করে ধুয়ে ফেলুন। অল্প সময়ে দেখবেন চুল উজ্জ্বল, কালো হয়ে উঠেছে। ব্যবহারে ভালো ফল পাবেন আশা করি

3735 views Answered

চুল কালো করার কয়েকটি টিপস্- ১. নিয়মিত মাথার চুল পরিষ্কার করতে হবে। ২.একদিন পর একদিন শ্যাম্পু করে ভালো করে কন্ডিশনার দিতে হবে। ৩. প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর ফল। ৪. শাকসবজি ও ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে। ৫. খনিজ ও ভিটামিনের অভাবে চুল লালচে হয়ে যায় এবং চুলের আগা ফাটা শুরু হয়। ৬. চুলের জন্য নিয়মিত দুধ ও ডিম ও খেতে হবে। ৭. চুলে তেল দিন। আগের দিন রাতে তেল দিয়ে ঘুমিয়ে যান পরের দিন শ্যাম্পু করুন। ৮. আমলকি ও মেথি একসাথে বেটে চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে দিন। ৯. এর পর শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল কালো হয়। ১০. বাটার ঝামেলায় না যেতে চাইলে আমলকী ও মেথির গুঁড়ো কিনে নিন। ১১. পানি দিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান। ১২. চুল রঙ করা থেকে বিরত থাকুন। ঘন ঘন চুল রঙ করলে চুলের আসল ঘন কালো রঙটি হারিয়ে যায়।

3735 views Answered

চুলের যত্নে খাবার তালিকায় প্রতিদিন আবশ্যিকভাবে ডিম রাখুন, এবং ডিম লেবুর রস ও মেহেদী একসাথে মিশিয়ে চুলে লাগিয়ে আধাঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুইদিন করুন চুলের রং কালো হবে এবং ঝলমলে উজ্জ্বল হবে।

3735 views Answered

Related Questions

Next steps