আমার চুল কোকড়া ও মোটা এবং খুব ঘন।চুল একটু বড় হলেই খারাপ দেখায়।চুল সোজা করার কোনো উপায় আছে কী?
2889 views

4 Answers

প্রাকৃতিকভাবে চুল সোজা করার উপায়:

উপকরণঃ

নারিকেল দুধ, বিশুদ্ধ নারিকেল তেল, মধু, কর্ণফ্লাওআর, লেবুর রস, জিলাটিন 

পদ্ধতিঃ

একটি পাত্রে এক কাপ নারিকেল দুধ নিন এবং একে অল্প আঁচে জাল দিন । এতে ২ টেবিল চামচ নারিকেল তেল মিশান এবং ভাল করে নাড়ান । অন্য একটি পাত্রে ২ টেবিল চামচ জিলাটিন  পাউডার  আর ২ টেবিল চামচ কর্ণফ্লাওআর মিক্স করুন । এই মিশ্রণ টি নারিকেল দুধ এর মিশ্রণে ঢালুন আর নাড়তে থাকুন যতক্ষণ না এটি আংশিক-ঘন ঘনত্তে পৌছায় । এর পর একে চুলা থেকে নামিয়ে নিন এবং হালকা ঠাণ্ডা করে নিন । মিশ্রণ টি হালকা ঠাণ্ডা হলে এতে ২ চা চামচ লেবুর রস আর ২ টেবিল চামচ মধু মিক্স করে নিন ।

চুলে যেভাবে লাগাবেনঃ

১/ চুল পরিস্কার ও শুষ্ক হতে হবে ।

২/ জট ছাড়িয়ে ভাল করে চুল আঁচরে নিন ।

৩/আপনার চুল বিভিন্ন ছোট ভাগে ভাগ করে নিন এবং এই মিশ্রণ টি প্রতিটি ভাগে লাগান । চুলের গোঁড়া থেকে শুরু  করে শেষ পর্যন্ত লাগান ।

৪/ এবার আঙ্গুলের সাহায্যে প্রত্যেক বিভাগের চুল সোজা নিচে টেনে ধরুন ।

৫/৩০ মিনিট অপেক্ষা করুন । ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন । শ্যাম্পু করা লাগবেনা । সুধু কন্ডিশনার দিয়ে ধুয়ে নিন । খেয়াল রাখবেন

কন্ডিশনার দেবার সময় চুল যাতে সোজা থাকে । কন্ডিশনার ৫ মিনিট রাখুন । ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন ।

৬/চুল ধোবার পর চিরুনি দিয়ে হালকা করে  সোজা নিচের দিকে আঁচড়ে নিন। প্রাকিতিক ভাবে চুল শুকান । চুল শুকানোর  জন্য চুল বাধার দরকার নেই ।

- See more at: http://www.ruplabonno.com/archives/320#sthash.v7vru7KP.dpuf

2889 views

কোঁকড়া চুলে হার্ড শ্যাম্পু ব্যবহার করবেন না। হার্ড শ্যাম্পু আপনার চুলকে আরও শুষ্ক করে তুলবে। ৩ মাসে একবার চুল ট্রিম করার চেষ্টা করুন। বাজারের কন্ডিশনার ব্যবহার না করে ভিনেগার ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে এটি খুব ভাল কাজ দেয়। এটি চুলের খুশকি দূর করে থাকে এবং কোঁকড়ানো চুলকে সোজা করতে সাহায্য করে। ১/২ কাপ ভিনেগার, ২ কাপ পানির সাথে মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এটি কন্ডিশনারের মত করে ব্যবহার করুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

2889 views

চুল কোকডানো সম্পুর্ণ ঠিক করা যায় না। তবে কিছুটা প্রতিকার করা যায়। আপনি চুলের সবসময় যত্ন নিবেন। চুল প্রতিদিন আচডাবেন। আর চুলে শ্যাম্পুটা কম ব্যবহার করবেন।এতে চুল ঘন হবে না। প্রতিদিন আচডালেই আশা করি ঠিক হয়ে যাবে।

2889 views

আজ আমি ঘরোয়া উপারে কি ভাবে চুল সোজা করা যায় সেই পদ্ধতি টি সেয়ার করবো। #কি কি লাগবে ৫ চামচ মুলতানি মাটি ৩ চামচ বেসন মধু ৩ চামচ ২ টো ডিমের সাদা অংশ ১ টা বড় পাকা কলা কেসটার ওয়েল ২ চামচ মাঝারি মাপের বাটির ১/২ দুধ ৫ ফোঁটা Essential Oil (optional) #আরও যা যা লাগবে > চিরুনি – তিন ধরনের চিরুনি চাই। একটি Parting or “Rat Tail” Comb অন্য টি Bristle Brush এবং মোটা দাঁতের চিরুনি > মাস্ক লাগানোর ব্রাশ >গোটা কয়েকটি চুলের ক্লিপ >যে কোন ভালো ব্র্যান্ডের Hair Straightening Shampoo, Straightening Conditioner >গরম জল ও তোয়ালে #কি ভাবে তৈরি করবেন প্রথমেই কলা টি মিক্সিতে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে হবে। একদম ক্রিমের মতো ব্লেন্ড করতে হবে। কলার কোন অংশই যেন এর মধ্যে না থাকে। এবার বাকি সব উপাদান মিশিয়ে নিতে হবে। আবার মিক্সি চালিয়ে দিন ১৫ থেকে ২০ সেকেন্ডের জন্য। পেস্ট রেডি। এই পেস্ট টি তৈরির সময় আমি জল ব্যবহার না করে দুধ ব্যবহার করেছি। দুধ ঠাণ্ডা হওয়া চাই। পেস্টটির একটু ফ্লাপি ও ভারি মতো হবে। জল জল হলে এটি চুলে থাকবে না। ছবি তে যে রকম দেওয়া হয়েছে ঠিক সেই রকম দেখতে হবে পেস্ট। #লাগানোর পদ্ধতি ১। আমি মাস্কটি লাগানোর আগে, চুলে শ্যাম্পু করে নিয়েছি। তবে এক্ষেত্রে আজ আমার শ্যাম্পু ভিন্ন। আজ আমি Pantene Pro-V Curly Hair Curls Straightening Shampoo ব্যবহার করেছি। বাজারে বিভিন্ন ভালো ব্র্যান্ডের শ্যাম্পু রয়েছে। আপনি যে কোন একটি বাছাই করে নিতে পারেন। সাধারন শ্যাম্পু চুল রিবন্ডিং এর কোন কাজে আসে না। কারন সেই সমস্ত শ্যাম্পুর মধ্যে চুল সোজা করবার গুন থাকে না। তাই Hair Straightening শ্যাম্পু ব্যবহার করা উচিৎ। যাদের চুল ড্রাই ও রুক্ষ তারা শ্যাম্পু করার আগে চুলে তেল লাগিয়ে নেবেন। আর যাদের চুলে তেল তেল ভাব আছে তারা লেবু রস মেখে শ্যাম্পু করবেন। চুল স্বাভাবিক ভাবে শুকোতে দিন। ৯০% শুকিয়ে এলে বুঝতে হবে যে আপনার চুল মাস্ক টি লাগানোর জন রেডি। ২ চুল খুব ভালো করে মোটা দাঁতের চিরুনি দিয়ে আলগা করে নিন। এবার Bristle Brush দিয়ে ৩ থেকে ৪ বার আবার আঁচড়ে নিন। Bristle Brush দিয়ে চুল আঁচড়ালে অনেক অনেক সোজা হয়ে যায়। ৩। এবার Parting or “Rat Tail” চুরুনি দিয়ে সরু করে চুলে কয়েকটি ভাগ করুন এবং ক্লিপ দিয়ে আটকে দিন। ৪। চুলে মাস্কটি লাগানোর আগে দেখে নিন চুল শুষ্ক লাগছে কি না? যদি লাগে তাহলে খুব সামান্য তেল নিয়ে একবার চুলে হাত বুলিয়ে নিন। ৫। এবার চুলের একটা একটা পার্ট খুলে Parting চিরুনির সরু দানার দিক দিয়ে টেনে টেনে ব্রাশের সাহায্যে মাস্কটি লাগান। ৬। গোটা চুলে লাগানো হয়ে লেগে চুল কিন্তু বেঁধে রাখবেন না। চুল ছাড়া থাকবে। এই ভাবে চুল সোজা করে রাখতে হবে ২ ঘণ্টার মতো যেটা আমি করে থাকি। ৭। ২ ঘণ্টা রাখার পরে চুলে হেয়ার স্টীম নিতে হবে। একটি বড় পাত্রে জল ফুটিয়ে নিন। ঐ গরম জলের পাত্রে একটি তোয়ালে ডুবিয়ে সেটি নিঙড়ে নিন। তারপর ঐ তোয়ালে টি মাথায় পেচিয়ে নিন। আপনার চুলের দৈর্ঘ্য ও অবস্থা অনুযায়ী সময় দিন। ৮। স্টীম নেওয়ার ১০ থেকে ১৫ মিনিট পরে চুল ধুয়ে নিতে হবে। আমি চুল ধোয়ার সময়ও মাথা সোজা রাখি। সাওয়ার ছেড়ে বা মগ দিয়ে চুলের উপরে জল ঠেলে পরিষ্কার করি। ৯। পুরো মাস্ক চুল থেকে সরে গেলে Pantene Pro-V Curly Hair Straightening Conditioner লাগিয়ে নিয়ে ৫ মিনিট পরে আবার Straightening Shampoo ব্যবহার করি। ১০। আমি চুল স্বাভাবিক ভাবেই শুকাই। তারপর Bristle Brush দিয়ে চুল খুব ভালো করে আঁচড়ে নেই। প্রয়োজনে ব্লো-ড্রায়ার ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখুন হিট যেন মধ্যম প্রকৃতির হয়।

2889 views

Related Questions