আমার চুল একটু লম্বা হলেই পেছনের গুলো চুল বেকে উপরের দিকে উঠে যায়, যার ফলে আমাকে দেখতে একজন বাউল গানের শিল্পীর মত দেখায়। কিভাবে আমি আমার চুলগুলো সোজা রাখবো?

আমার চুল একটু লম্বা হলেই পেছনের গুলো চুল বেকে উপরের দিকে উঠে যায়, যার ফলে আমাকে দেখতে একজন বাউল গানের শিল্পীর মত দেখায়। কিভাবে আমি আমার চুলগুলো সোজা রাখবো?
2857 views

4 Answers

আপনি জেল ব্যবহার করে চুল গুলো সোজা রাখতে পারবেন।

2857 views Answered

আপনি মাথার চুলগুলো কেটে ফেলে দেখুন।এবার নতুন চুল গজালে আপনি সেট ওয়েট ব্যবহার করুন তাহলে আর এসমস্যা থাকবেনা আশা করি।

2857 views Answered

একটি পাত্রে এক কাপ নারিকেল দুধ নিন এবং একে অল্প আঁচে জাল দিন । এতে ২ টেবিল চামচ নারিকেল তেল মিশান এবং ভাল করে নাড়ান । অন্য একটি পাত্রে ২ টেবিল চামচ জিলাটিন পাউডার আর ২ টেবিল চামচ কর্ণফ্লাওআর মিক্স করুন । এই মিশ্রণ টি নারিকেল দুধ এর মিশ্রণে ঢালুন আর নাড়তে থাকুন যতক্ষণ না এটি আংশিক-ঘন ঘনত্তে পৌছায় । এর পর একে চুলা থেকে নামিয়ে নিন এবং হালকা ঠাণ্ডা করে নিন । মিশ্রণ টি হালকা ঠাণ্ডা হলে এতে ২ চা চামচ লেবুর রস আর ২ টেবিল চামচ মধু মিক্স করে নিন । চুল সোজা করার ক্রিম চুলে যেভাবে লাগাবেনঃ ১/ চুল পরিস্কার ও শুষ্ক হতে হবে । ২/ জট ছাড়িয়ে ভাল করে চুল আঁচরে নিন । ৩/আপনার চুল বিভিন্ন ছোট ভাগে ভাগ করে নিন এবং এই মিশ্রণ টি প্রতিটি ভাগে লাগান । চুলের গোঁড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত লাগান । ৪/ এবার আঙ্গুলের সাহায্যে প্রত্যেক বিভাগের চুল সোজা নিচে টেনে ধরুন । ৫/৩০ মিনিট অপেক্ষা করুন । ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন । শ্যাম্পু করা লাগবেনা । সুধু কন্ডিশনার দিয়ে ধুয়ে নিন । খেয়াল রাখবেন কন্ডিশনার দেবার সময় চুল যাতে সোজা থাকে । কন্ডিশনার ৫ মিনিট রাখুন । ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন । ৬/চুল ধোবার পর চিরুনি দিয়ে হালকা করে সোজা নিচের দিকে আঁচড়ে নিন। প্রাকিতিক ভাবে চুল শুকান । চুল শুকানোর জন্য চুল বাধার দরকার নেই ।

2857 views Answered

মূলত চুল একবার জন্ম থেকে কোঁকড়া থাকলে তা স্থায়ীভাবে সিল্কি করার চেষ্টা করলে তা খুব বেশি সম্ভব হয় না। তবুও যতটুকু হবে সেটাই ভাল। চুল সিল্কি করার একটা সহজ উপায় হল, আপনি সাধারনত যে শ্যাম্পু ব্যাবহার করেন, সেই শ্যাম্পু দিয়ে প্রথমে আপনার মাথার চুল ধুয়ে নিন। এর পর এক মগ পানিতে একটি লেবুর রস বা ভিনেগার ভাল করে মিশিয়ে নিন। তারপর চুল ভেজা অবস্থাতেই সমস্ত চুলে সেই লেবুর পানি ধীরে ধীরে ঢালুন। আলতো করে চুলটা মুছে নিন। চুল শুকিয়ে এলেই তফাতটা দেখতে পারবেন। লেবু সব সময়ই বাজারে কম বেশি পাওয়া যায়। তাই কোন রকম ঝামেলা ছাড়াই অনেক সহজেই আপনার চুল সিল্কি করতে পারেন। চুলের যত্নে টকদই এর কোন বিকল্প নেই। টকদই এর সাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে মাথার খুশকি চলে যায় এবং আপনার চুল হয়ে উঠে সিল্কি ও প্রাণবন্ত। এককাপ টকদই এর সাথে একটি লেবুর রস ও ২ টেবিল চামচ তেল মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার গোসলের আগে সমস্ত চুলে এবং চুলের গোড়ায় এই প্যাকটি ভালকরে ধীরে ধীরে লাগান। এভাবে প্যাকটি মেখে ৩০-৪০ মিনিট পর শ্যাম্পু করে খুব ভালভাবে ধুয়ে ফেলুন। চুল শুকালে আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। প্রতি সপ্তাহে অন্তত দুই বার এই প্যাকটি চুলে ব্যবহার করতে পারেন। ভাল ফলাফল পাবেন। প্রাকৃতিক উপায়ে চুল সোজা করার কিছু কৌশলঃ ১. নারকেল এবং লেবুঃ তাজা নারকেলের দুধের সাথে কয়েক ফোঁটা লেবুর রস ভালো ভাবে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটিকে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে সংরক্ষন করুন। একটি ঘন ক্রিমি লেয়ার দেখা যাবে পাত্রের উপরে। এই লেয়ারটাই দরকার চুল সোজা করার জন্য। পুরো চুলে এটি লাগিয়ে নিন এমনকি স্কাল্পেও লাগাবেন। ১৫-২০ মিনিট ধরে চুল টিকে স্টিম করুন। সব শেষে ধুয়ে ফেলুন সমস্ত চুল। এভাবে নিয়মিত করতে থাকলে আপনি ধীরে ধীরে দেখবেন আপনার চুল সোজা হতে শুরু করেছে। ২. ক্যাস্টর অয়েলঃ ক্যাস্টর অয়েলে আছে চুলের গ্রোথ আর চুল সোজা করার গুনাগুণ। এই তেল চুলের স্কাল্পে ভালো ভাবে ম্যাসাজ করুন, তারপর চিরুনি দিয়ে চুল বরাবর আঁচড়াতে থাকুন। যখন চুল আঁচড়াবেন তখন ব্লো ড্রাই করুন হাই হিটে। ব্লো ড্রাই করার পর চুলে যেন তেলতেলে ভাব না থাকে, চুল হতে হবে শুষ্ক। তারপর একটি ভেজা তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন আধা ঘণ্টা ধরে। এটা চুলকে অতিরিক্ত হিট থেকে soothe করবে আর স্ট্রেইটনেস বজায় থাকবে। ৩. বানানা হেয়ার প্যাকঃ দুটি ম্যাসড কলার সাথে দুই টেবিল চামচ মধু, দই এবং অলিভ অয়েল আর ১টি ডিমের সাদা অংশ মেশান। এই প্যাক পুরো চুলে লাগিয়ে মাথায় একটি শাওয়ার ক্যাপ পরে ফেলুন। তারপর ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবেও আপনার চুল অনেকটা সোজা দেখাবে। ৪. ফুলারস আর্থঃ ফুলারস আর্থ বা মুলতানি মাটি তো আমরা সবাই চিনি। কিন্তু এতো দিন জানতাম এটি ত্বকের ডীপ ক্লিনজিং এর জন্য ব্যবহার করা হয় কিন্তু এটি চুলের যত্নেও অনন্য। এক কাপ মুলতানি মাটির সাথে একটি ডিমের সাদা অংশ, দুই চামচ চালের গুঁড়ো আর পানি মেশান। মিশ্রণটি অনেক পাতলা হতে হবে যাতে সমস্ত চুল কোট করা যায়। চুলে লাগিয়ে আধা ঘণ্টা রাখুন আর মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে থাকুন। সপ্তাহে ২-৩বার এটি করুন। দেখবেন আস্তে আস্তে আপনার কোঁকড়া চুল কেমন সোজা হয়ে আসছে। সব থেকে বড় কথা কোঁকড়া চুল সোজা না করে ঐ কোঁকড়া চুলকেই স্টাইল করা সাজানোটাই বুদ্ধিমানের কাজ। যাদের অনেকের সিল্কি চুল রয়েছে তারা অনেকেই স্টাইল করার জন্য কোঁকড়া করে থাকেন।

2857 views Answered

Related Questions

Next steps