1 Answers

উপকরণ : আমলকী ৫০০ গ্রাম, তেল ৫০ গ্রাম, আম ৫০০ গ্রাম, লবণ পরিমাণ মতো, চিনি ১ চা চামচ, আস্ত পাঁচফোড়ন আধা চা চামচ, জিরা ও ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, শুকনা মরিচ বাটা ১ চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া আধা চা চামচ, সরিষা বাটা ১ চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : আমলকী ও আম ধুয়ে পানি ঝরিয়ে পাতলা কাপড় দিয়ে মুছে নিতে হবে। তার পর পাটায় আমলকী ও আম ছেঁচে আমলকীর বিচিটা ফেলে দিতে হবে। চুলায় একটি কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে তাতে ছেঁচা আম ও আমলকীগুলো দিয়ে একটু লবণ হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। তার পর চিনি ও পুরো মসলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে তেলের ওপর আচার যখন উঠে মাখা মাখা হবে তখন বোঝা যাবে আচার হয়ে গেছে। একটু রোদে দিয়ে বয়ামে সংরক্ষণ করতে হবে।

2595 views Answered

Next steps