1 Answers
উপকরণ : আমলকী ৫০০ গ্রাম, তেঁতুল ৫০ গ্রাম, সরিষার তেল ৫০ গ্রাম, লবণ পরিমাণ মতো, চিনি ১ চা চামচ, জিরা ও ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, কালো জিরা আধা চা চামচ, শুকনা মরিচ বাটা ১ চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ, সরিষা বাটা ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি : আমলকী ধুয়ে পানি ঝরিয়ে পাতলা কাপড় দিয়ে মুছে একটু মোটা লম্বা করে কেটে নিতে হবে। তেঁতুল গুলিয়ে চালনি দিয়ে চেলে নিতে হবে। তার পর চুলায় একটি পাত্রে তেল দিয়ে তেল গরম করে তাতে কালো জিরা দিয়ে আমলকী ও তেঁতুলের কস্ফাথগুলো দিয়ে তার মধ্যে লবণ, চিনি ও পুরো মসলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। যখন তেল আচারের ওপর উঠবে তখনই বোঝা যাবে আচার হয়ে গেছে। তার পর নামিয়ে একটু রোদে দিয়ে বয়ামে সংরক্ষণ করতে হবে।
2576 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy