1 Answers

উপকরণ : (দুজনের জন্য) ভাজা জিরার গুঁড়ো ১ চা-চামচ, আখের গুঁড়ো ৩ টেবিল-চামচ, চিনি ৩ টেবিল-চামচ, পানি দেড় কাপ, তেঁতুলের ক্বাথ ৪ চা-চামচ, লেবুর রস ৪ চা-চামচ, পুদিনাপাতা কুচি ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়ো সিকি চামচ ও লবণ স্বাদমতো। প্রণালি : গুড় ও চিনি পানিতে গুলে নিন। গুড়ের পানিতে তেঁতুলের ক্বাথ, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো ও লবণ মেশান। তারপর ছেঁকে নিয়ে জিরার গুঁড়ো মিশিয়ে ভালো করে নেড়ে নিন। এবার পুদিনাপাতার কুচি দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে ঘণ্টা খানেক ফ্রিজে রাখুন। পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে গ্লাসে ঢেলে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

2679 views Answered

Next steps