1 Answers
উপকরণ: বাসমতী/কাটারিভোগ/কালিজিরা ২৫০ গ্রাম, পেঁয়াজ, স্লাইস পৌনে এক কাপ, তেল বা ঘি ১ টেবিল চামচ, জিরা ১ চা চামচ, গোলমরিচ ৪টি, দারুচিনি ২ সেমি ১ টুকরা, এলাচ ২টি, তেজপাতা ১টি, পানি ২-৩ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।
প্রণালী: চাল ধুয়ে ৩০/৪০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরান। সসপ্যানে তেলে পেঁয়াজ হালকা করে ভাজুন। সব মসলা দিয়ে নাড়ুন। পেঁয়াজ সোনালি রঙের ভাজা হলে এবং মসলার ঘ্রাণ বের হলে চাল দিন। চাল ১ মিনিট ভেজে পানি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়ুন (কালিজিরা চালে কম পানি দেবেন)। এরপর লবণ দিন। ফুটে উঠলে ঢেকে মৃদু আঁচে ২০-২২ মিনিট রাখুন। পরিবেশনের আগে পোলাও নেড়ে ঝরঝরে করে ডিশে নাড়তে থাকুন।
2816 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy