1 Answers
উপকরণ : আমলকী ৫০০ গ্রাম, তেঁতুল ২০০ গ্রাম, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, মেথি গুঁড়া ১ চা চমচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল ২৫০ মি.লি, সরিষা ১ চা চামচ, মেথি আধা চা চামচ, গুড় দেড় কাপ।
প্রস্তুত প্রণালি : আমলকী কেটে ছোট ছোট টুকরা করে নিতে হবে। তেঁতুল গরম পানিতে ভিজিয়ে রেখে বিচি ফেলে পেস্ট তৈরি করে নিতে হবে। এর সঙ্গে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মেথি গুঁড়া ও লবণ মিশিয়ে নিতে হবে। কড়াইয়ে অর্ধেক তেল দিয়ে আমলকী দিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। যতক্ষণ না নরম হয়। এরপর তেঁতুলের পেস্ট এবং বাকি তেল দিয়ে পাঁচ থেকে ১০ মিনিট নাড়াচাড়া করতে হবে। তারপর গুড় দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এবার অন্য একটি প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে তাতে সরিষা ও মেথি দিতে হবে। যখন ফুটতে থাকবে তখন আমলকীর মিশ্রণে ছেড়ে দিতে হবে। এরপর নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করতে হবে।
2582 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy