1 Answers
উপকরণ : আমলকী বড় আধা কেজি, সরিষার তেল দেড় কাপ, লবণ স্বাদমতো, চিনি ২ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচ বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ, সরিষা বাটা ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি : আমলকী ধুয়ে-মুছে নিতে হবে। তারপর আমলকীর চারপাশ চিরে নিতে হবে। হলুদ ও লবণ মাখিয়ে রোদে দিতে হবে। এরপর প্যানে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিতে হবে। আমলকী দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর লবণ, চিনি ও সব মসলা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে দু’একদিন রোদে দিয়ে বয়ামে ভরে রাখতে হবে।
2735 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy