অধিক হস্তমৈথুন ও স্বপ্নদোষের কারণে সৃতিশক্তি কমা, কানে কম শোনা, চোখের দৃষ্টি কমে যাওয়া সহ অনেক সমস্যা হয়ছে। এর ক্ষতি থেকে উঠে আসবো কিভাবে?

দেহের ভিতরে অনেক রকমের সমস্যা হয়ে গেছে। যেমনঃ কানে কম শোনা, চোখে কম/ ঝাপসা দেখা, লিঙ্গ বড় না হওয়া, লিঙ্গের গোড়া চিকন হওয়া, লিঙ্গ গোড়ার দিক থেকে ডান দিকে কাত হয়ে গেছে। সহ... অনেক সমস্যা হয়েছে। দেহ কে আবার সেই আগের মত করে সুস্থ করবো কিভাবে। %%%জানলে বলবেন & না জেনে ভূল পরামর্শ কেউ দিবেন না।
#হস্তমৈথুন
2898 views

2 Answers

অন্ধ বিশ্বাস আর কু-সংস্কারের বিষবাষ্প ছড়িয়ে আছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। এর ফায়দা লোটে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। সেই পুরাকাল থেকে আজ পর্যন্ত তান্ত্রিক, সাধু, পীর, ফকিরের, হেকিম, কবিরাজ, হকার থেকে শুরু করে স্যুট-টাই পরা আধুনিক চিকিৎসকের বেশ ধরে এরা ঘুণপোকার মতো কুরে কুরে খাচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ডকে। তাই আজ পর্যন্ত নিজের পায়ে ঠিক শক্ত হয়ে দাঁড়াতে পারেনি আমাদের সমাজ। যে বয়সে ছেলেমেয়েরা মহাকাশযান চড়ে গ্রহান্তরে পাড়ি দেয়ার স্বপ্ন আঁকবে, ঠিক সেই সময়ে আমাদের তরুণরা সুবেশধারী ভণ্ডদের খপ্পরে পড়ে যৌনরোগ নিয়ে মাথা ঘামাতে গিয়ে নিজের দৈহ্যিক ও মানসিক উভয় সৃজনশীলতাকেই পায়ে মাড়িয়ে জাতির ভবিষ্যতকে শপে দিচ্ছে কুসংস্কারের আস্তাকুঁড়ে।
এটা ঠিক, বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমাদের সমাজের অনেক কুসংস্কারই বিদায় নিয়েছে বা নেয়ার পথে। কিন্তু যৌন-সমস্যার ক্ষেত্রে সমাজ বিংশ শতাব্দীর শুরুতেও যেখানে ছিল আজও পড়ে আছে সেই তিমিরেই। এর কারণ, ভণ্ডচিকিৎসকেরা বিজ্ঞানের সুফলকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে। বিশেষ করে, স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে পত্রিকা আর টেলিভিশনকে লাগাতে পেরেছে সুচারুভাবে।
আমাদের সমাজে সবচেয়ে বড় কুসংস্কার যৌনতা নিয়ে। আরো নির্দিষ্ট করে বললে—হস্তমৈথুন ও স্বপ্নদোষ নিয়ে। এগুলো শুরু হয় বয়োসন্ধিক্ষণে, শেষ হয় না কখনো। ছেলেদের ক্ষেত্রে বয়োসন্ধিক্ষণের শুরু ১৩-১৪ বছর বয়সে, মেয়েদের ক্ষেত্রে দু-এক বছর এদিক ওদিক হতে পারে। এসময় হঠাৎ করেই ছেলেমেয়েদের শারীরিক গঠনের দ্রুত পরিবর্তন ঘটতে শুরু করে। পরিবর্তন আসে যৌন-সংশ্লিষ্ট বিশেষ অঙ্গগুলোতেও। সেই সাথে আগমন ঘটে যৌন অনুভূতির। মেয়েরা ঋতুপ্রাপ্ত হয়, ছেলেরা হয় বীর্যবান। কিন্তু হঠাৎ শরীরের পরিবর্তন বেশ জোরালো প্রভাব ফেলে কিশোর-কিশোরীদের মনে। নানা-রকম জিজ্ঞাসা, চিন্তা আচ্ছন্ন করে করে তোলে তাদের মনকে। কিন্তু প্রশ্নগুলির উত্তর দেবে কে? বাবা? তিনি ভীষণ রাশভারী মানুষ। তবে কি মা? ছিঃ ছিঃ কী লজ্জা, তাঁর কাছে এসব জিজ্ঞেস করা যায়! তাহলে কি চাচা-চাচি, খালা, মামা? উহু, এসব কথা মুখে আনতেই লজ্জা, তো জিজ্ঞেস করবে কি! দাদা-দাদি কিংবা নানা-নানিকে অবশ্য অনেকে জিজ্ঞেস করতে পারে। কিন্তু তাদের কাছে সঠিক উত্তরটা যে পাওয়া যাবে তার গ্যারান্টিই বা কে দেবে? বন্ধু-বান্ধবিকে জিজ্ঞেস করা যেতে পারে। কিন্তু একই সমস্যা তো তাদেরও। 
তাহলে উপায়?
2898 views Answered

আপনার সব সমস্যার মূল কারন  হলো  হস্তমৈথুন করা তাই প্রথমত হস্তমৈথুন পরিত্যাগ করুন  ও পর্নোগ্রাফি দেখা বন্ধ করুন। পুষ্টিকর খাবার খান।  নিয়মিত দুধ,কলা,পেঁপে, গাজর, শাক সবজি , খাবারের তালিকায় মাছ,মাংস রাখুন, পেটে ক্ষুদা রাখবেন না, ডাক্তারের পরামর্শে ভিটামিন ও ক্যালসিয়াম এর ট্যাবলেট খাবেন, লিঙ্গ উত্তেজিত হলে লিঙ্গে হাত দিবেন না।আপনার দেহ আগের মত করতে অনেক দিন অতিবাহিত হবে। তবে কখনোই বীর্যপাত করবেন না।তবে ভালো হবে আপনার সকল সমস্যার সমাধানে একজন প্রথমত মেডিসিন বিভাগের ডাক্তার দেখান। 

2898 views Answered

Related Questions

Next steps