নামাজে কিভাবে মনোযোগ আনবো?

নামাজে দাড়ানো পর অনেক নানা ধরনের কথা মনে পরে.... তাই নামাজে কিভাবে মনোযোগ আনতে পারি।
2700 views

4 Answers

নামাজে সময় আপনি মাথা থেকে সকল চিন্তা ভাবনা বন্ধ করে ফেলবেন নামাযে সময় আল্লাহ কে শরন করবেন মসজিদে বসে কিতাব

হাদিস কুরআন পরতে পারেন  নামাযে দাঁড়িয়ে  মনে করবেন যে আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে তায় মনোযোগ দিয়ে নামাজ 
পড়বেন       
    
2700 views Answered

নামাজের মধ্যে সবসময় আল্লাহর কথা,আল্লাহর মহত্বের কথা,জান্নাত জাহান্নামের কথা ভাববেন।আর নামাজে আপনি যা তিলাওয়াত করবেন তা অর্থ বুঝে তিলাওয়াত করবেন।

2700 views Answered

নামাজের মধ্যে মনোযোগী হতে হলে আপনাকে যা যা করতে হবে, তাহলোঃ 

  • নামাজে সূরা তিলাওয়াত করার সময় সূরার প্রতি বেশি বেশি মনোযোগ স্থাপন করুন৷
  • আপনি নামাজের গুরুত্ব অনুধাবন করুন। মনে করুন, এই নামাজই আপনার জীবনের শেষ নামাজ। 
  • নামাজের সময় কবরের চিন্তা বেশি বেশি করুন।
  • যখন আপনি নামাজ আদায় করবেন, তখন আপনি আল্লাহকেই একমাত্র দর্শক মনে করুন। এতে নামাজে মনোযোগ আরো বেশি বৃদ্ধি পাবে।
  • সিজদাতে নিজের ভাষায় দোয়া করুন৷ কেননা, রাসূল (সঃ) বলেছেন - 'তখন তোমরা আল্লাহর সবচেয়ে কাছে চলে আসো, যখন তোমরা সিজদাতে থাকো। আর তোমরা সিজদাতে বেশি দোয়া কর।'
2700 views Answered

নামাযে মনোযোগ আনার সহজ উপায় হলো- ১। নামাযে পঠিতব্য সকল সূরা এবং দু‘আসমূহের অর্থ জানা। নামাযের মধ্যে সেগুলো পাঠ করার সময় অর্থের দিকে মনোযোগী হওয়া। কমপক্ষে নামাযের দু‘আসমূহের অর্থ জানতে হবে। ২। নামাযের মধ্যে স্থানভেদে যখন যেখানে নজর রাখা উচিত সেখানে নজর রাখতে হবে। ৩। এটা মনে করবে যে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, তা না হলে কমপক্ষে এতটুকু মনে করতে হবে যে, আল্লাহ তা‘আলা আমাকে দেখছেন। ৪। এরপরও যদি নামাযের মধ্যে অন্তর এদিক ওদিক চলে যায়, তাহলে খেয়াল হওয়ার সাথে সাথে আবার নামাযে মনোযোগী হবে।

2700 views Answered

Related Questions

Next steps