1 Answers
বায়ু বের হলে অজু ভেঙে যায়, তাই নামাজও ভেঙে যায়। বায়ু বের হলে আবার অজু করে নামাজ পড়তে হবে। বারবার বের হলে বারবার অজু করতে হবে। কারো যদি একনাগাড়ে বায়ু বের হতেই থাকে, তাহলে কষ্ট করে আটকিয়ে হলেও অজুর সঙ্গে নামাজ পড়বে। আর বায়ু বন্ধের জন্য চিকিৎসা করাতে হবে। তবে যদি সবসময়ই বায়ু বের হয়- দিনের কোনো অংশই বায়ু বের হওয়া থেকে খালি না যায়, তাহলে আপনি শরিয়তের দৃষ্টিতে "মাজুর" বা শরয়ি অসুস্থ ব্যক্তি। এক্ষেত্রে সুস্থ হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়ার সময় প্রত্যেক ওয়াক্তে একবার অজু করবেন। (বায়ু যেহেতু সবসময়ই বের হচ্ছে, তাই অজু থাকবে না, তবুও...) সেই অজু দিয়ে ওই ওয়াক্তের নামাজ পড়বেন। ওয়াক্ত শেষ হলে আপনার অজুর মেয়াদ শেষ। এভাবে প্রত্যেক ওয়াক্তে পড়বেন। আর ভালো চিকিৎসা করাবেন।
2728 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy