নামাজে আমার প্রচুর সন্দেহ কিভাবে দূর করবো সন্দেহ এর বসে এক্সট্রা নামাজ পড়লে গুন্নাহ হবে?
2 Answers
আগে আপনি সিউর হন।এটাকে সত্যি ই বের হয় নাকি আপনার মনের কল্পনা? যদি সত্যি ই হয়।তবে কয়েকদিন লক্ষ্য করুন।দেখেন ঠিক হয় কি না।যদি ঠিক না হয়, তবে চিকিৎসা নিন।আর যদি মনে হয় এটা এমনি মনের সন্দেহ তবে এটি হয়তো শয়তান আপনাকে ধোকা দিচ্ছে, আল্লাহ কে ভয় করুন,আল্লাহর আজাব সম্পর্কে জানুন।তাহলেই এর থেকে মুক্তি সম্ভব।
পবিত্রতা ব্যতীত সালাত কবূল হবে না। আল্লাহ তা‘আলার বাণীঃ ওহে যারা ঈমান এনেছ! তোমরা যখন সালাতের জন্য দাঁড়াতে চাও তখন ধৌত করে নিবে নিজেদের মুখমন্ডল এবং হাত কনুই পর্যন্ত আর মাসেহ করে নিবে নিজেদের মস্তক এবং ধৌত করে নিবে নিজেদের পা গ্রন্থি পর্যন্ত। (সূরাহ্ আল-মায়িদাহ্ ৫/৬) আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তির হাদাস হয় তার সালাত কবূল হবে না, যতক্ষণ না সে উযূ করে। হাযরা-মাওতের জনৈক ব্যক্তি বলল, হে আবূ হুরাইরাহ! হাদাস কী? হাদাস কী? তিনি বললেন, নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া। সহীহ বুখারী। হাদিস নম্বরঃ ১৩৫ হাদিসের মানঃ সহিহ। যদি আপনার হাদাস হয়েই থাকে তাহলে পরে যেই নামাজ পড়েন এতে পাপ হবেনা। বরং আপনাকে তা আদায় করতেই হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy