পড়ালেখাতে মনোযোগ বসবে কিভাবে?
3 Answers
আপনি রুটিন করে পড়ুন, তাহলে মনোযোগ আসবে। আর বিজ্ঞানের বিষয়গুলো প্রথম অবস্থায় ভালো লাগে না। আপনি একটু মনোযোগ দিয়ে পড়ুন, দেখবেন খুবই ভালো লাগবে, বেশি বেশি পড়তে ইচ্ছে করবে আপনার।
আপনার হাতে একটি বই! হতে পারে তা যে কোনো শ্রেনির! তার মানে আপনি একজন ছাত্র। আর একটি ছাত্রের কাজ হলো প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা। শুধু এই বিষয়টিকে মাথায় রেখে পড়তে বসুন। আর যেটুকুই পড়বেন তা বুঝার চেষ্টা করবেন। আপনি যা পড়তেছেন তা বাস্তবের সাথে মিল আছে কিনা যাচাই করুন। এভাবে পড়লে লেখাপড়ার প্রতি আপনার মনোযোগ বাড়বে।
মনোযোগী হতে হলে আপনার আগ্রহ বাড়াতে হবে। তবে মনোযোগটা থাকতে হবে নিজের প্রতি এবং সময়ের প্রতি। যতক্ষণ পর্যন্ত না আপনার আগ্রহ বাড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই মনোযোগী হতে পারবেন না। তাই প্রথমে অমনোযোগের কারণটি খুঁজে বের করুন। কোন সময়টাতে পড়তে বসলে আপনার মনোযোগ থাকেনা লক্ষ্য করুনl মনোযোগের জন্যে আপনি কোন ভঙ্গিতে বসছেন সেটিও গুরুত্বপূর্ণ। সোজা হয়ে আরামে বসুন। অপ্রয়োজনীয় নড়াচড়া বন্ধ করুন। চেয়ারে এমনভাবে বসুন যাতে পা মেঝেতে লেগে থাকে। টেবিলের দিকে একটু ঝুঁকে বসুন। আপনার চোখ থেকে টেবিলের দূরত্ব অন্তত দু ফুট হওয়া উচিৎ। যদি কোনো কাজকে আপনি উপভোগ না করতে পারেন, তাহলে কোনোভাবেই কাজে মনোযোগী হওয়া সম্ভব নয়। যদি কোনো কাজ করার জন্য প্রচুর পরিশ্রম করেও হঠাৎ মাঝপথেই থেমে যান উক্ত কাজটি আপনার কোনোদিনই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। তাই, নিজের লক্ষ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যদি লক্ষ্যের প্রতি মনোযোগী হওয়া যায়, তা হলে খুব সহজেই পাঠ্যবইয়ের প্রতিও মনোযোগ চলে আসে। কেননা লক্ষ্য পূরণের প্রথম ধাপই হচ্ছে পাঠ্যবই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy