1 Answers
সফল জীবন যাপনের জন্য মনোযোগ (concentration) অন্যতম প্রয়োজনীয় উপাদান। সঠিক মনোযোগ শক্তির অভাব আপনার জীবনে হতাশা আর ব্যর্থতার বোঝা বাড়িয়ে তোলে। মনোযোগ শক্তি অর্জন করতে একটু সাধনা করতে হয় ঠিকই কিন্তু সেই সাধনার মূলমন্ত্রগুলো এমন কঠিন কিছু নয়।
পরিমিত ঘুমানো (proper sleep): আপনার মনোযোগ শক্তি বাড়াতে পরিমিত ঘুমানো একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ঘুম শুধু আপার মনোযোগ শক্তি বৃদ্ধি করে তাই নয় বরং বিভিন্ন শারীরিক সমস্যা যেমন, হতাশা, মানসিক চাপ ও অবসাদের মতো সমস্যাগুলো কেবল মাত্র ঘুমের মাধ্যমে সারিয়ে তোলা যাই। ডাক্তাররাও এটা বলে থাকেন নিয়মিত ৭-৮ ঘণ্টা ঘুমালে মনোযোগ শক্তি বৃদ্ধি পায়।
ব্যায়াম করা (exercise): মনোযোগ শক্তি বাড়িয়ে তোলার আরও একটি অসাধারণ উপায় হচ্ছে ব্যায়াম করা। ব্যায়াম আপনার মনোযোগ বাড়ানোর সাথে সাথে মানসিক শক্তিও বৃদ্ধি করবে। হাঁটা, ইয়োগা করা, সাঁতার কাঁটা, শারীরিক কসরত করা ইত্যাদি বায়ামগুলো মনোযোগ বাড়াতে অবদান রাখে।
শান্ত থাকা (stay calm): প্রখর মনোযোগ শক্তি অর্জন করতে চাইলে আপনাকে শান্ত থাকার শিক্ষা গ্রহণ করতে হবে। কেনোনা তাড়াহুড়ো আমাদের মনোযোগ শক্তি বিক্ষিপ্ত করে তোলে। সে কারনেই যদি চান বেশী মনোযোগী হয়ে উঠবেন তাহলে শান্ত ও শীতল থাকার চর্চা করুন।
আপনার মনোযোগ শক্তি বাড়াতে সঠিক খাদ্য তালিকা প্রস্তুত করুন। পুষ্টিকর খাবার ও নিয়ম অনুযায়ী খাবার গ্রহণের গাইড লাইন অনুসরণ করুন।
আয় করুন বিস্ময় অ্যানসারস থেকে।বিস্তারিত...
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy