সহজে কিভাবে মনে রাখবো?
3 Answers
ইংলিশে Vocabulary এর গুরুত্ব অপরিসীম। ভাই, যেকোন জিনিস মনে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ঐটা নিয়ে Involve থাকা। অর্থাৎ, আপনি যে Word গুলো শিখলেন সেগুলো মনে মনে Apply করার চেষ্টা করেন। ধরেন আপনি রিকসা দিয়ে যাচ্ছেন, আর মনে মনে বলছেন, রিকশাওয়ালারা খুব Arduous(পরিশ্রমী). রাস্তায় জ্যামে বসে আছেন, আর বলছেন, ধুর কি ১টা Impassive(অচলাবস্থা) পরিস্থিতি। খেলা দেখছেন, সাকিব-আল-হাসানের ১টা Shot দেখে বললেন, ওয়াও, Rapturous/Ecstatic. এভাবে word এর মধ্যে নিজেকে involve রাখতে পারলে ভালো ফল পাবেন ইনশাআল্লাহ্ !!
প্রশ্নকারী আপনার মতো আমারো একই পজিশন। আমিও প্রতিনিয়ত ভোকাবুলারি শিখি কিন্তু কিছুক্ষণ পরেই এগুলো মনে রাখাটা টাপ হয়ে যায়।দেখা যায় ১ ঘন্টার মধ্যে ৫০ টা ভোকাবুলারি শিখলে আবার ১ ঘন্টা পরে কিছু ভুলে যায়,মনে থাকেনা।তারপরেও বার বার চেষ্টা করি মনে রাখার জন্য,মনে করার জন্য।আমি সবসময় এই কথাকে মনে রাখি ১.প্র্যাকটিসেই পারে একটি মানুষকে পারফেক্ট করে তুলতে। ২.যে যতটুকু চেষ্টা করে সে ততটকুই পায় তার বেশি পায়না। আর এদুটা কথাকেই মনের ভেতর রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।সবসময় চর্যা করি,সবসময় চেষ্টা করি। একা একাই নিজে নিজে ইংলিশে কথাবার্তা বলি,একা একা নিজেকে ইংলিশে প্রশ্ন করি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। বন্ধুদের সাথে ইংলিশে কথাবার্তা বলার চেষ্টা করি যারা পারে। ইংলিশে ভালো করতে হলে বেশি বেশি পড়া ছাড়া রাস্তা নেই। আপনিও আমার মতো নিয়মগুলো ফলো করুন সফল হতে পারবেন।
ইংলিশে ভোকাবুলারি শেখানোর চেষ্টা আমাদের স্থানীয় ল্যাংগুয়েজ ক্লাব অনেকদিন ধরে করছে। তাদের নিয়ম সহজ। প্রতিদিন ৫ টা করে অজানা শব্দ ডিকশনারি, কোনো বই বা টেক্সটবুক থেকে ঠিক করতে হবে। তারপর তার অর্থ শিখতে হবে। এভাবে আস্তে আস্তে ৫ থেকে ১০ তারপর ১৫ বাড়াতে থাকতে হবে। ১ মাস চালানোর পর নিজের পরীক্ষা নিতে হবে। তাহলে দেখা যাবে শব্দগুলো মনে আছে। আমি এটা প্রয়োগ কখনো করিনি। তবে ক্লাবের অন্য সদস্যদের প্রোগ্রেস থেকে বোঝা যায় উপায়টা কার্যকরি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy