3 Answers
১. নামাযের পর সুরা তওবার শেষ দুই আয়াত পড়ে গায়ে ফুঁক দিবে প্রতিদিন । এটা পরীক্ষীত... ২. কোন কারণে লিঙ্গ উত্তেজিত হলে হাত দ্বারা স্পর্শ করবেন না । ৩.অশ্লীলতার ধারে কাছেও যাবেন না এবং খারাপ কিংবা অশ্লীল ছবি দেখবেন না । ৪. কোথাও অশ্লীল কিছু দেখলে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন । ৫. সর্বদা আল্লার প্রতি ভয় রাখবেন । ৬. যেহেতু এটি হারাম তাই আপনার ইচ্ছা শক্তি দৃঢ় রাখবেন, তাহলেই হারাম থেকে বাচতে আল্লাহও সাহায্য করবেন ।
১. ঘুমে সমস্যা হলে তখন সুগার ফ্রি মিন্টস্ বা ক্যাণ্ডি চিবাতে পারেন। হালকা কিছু খেলেও তখন উপকার হয়। তবে ঘুমিয়ে পড়ার আগে দাঁত ব্রাশ করে নেবেন।
৩. কম্পিউটারে পর্ণ দেখতে দেখতে হস্তমৈথুন করলে কম্পিউটার লিভিং রুমে নিয়ে নিন যাতে অন্যরাও দেখতে পায় আপনি কী করছেন। এতে পর্ণ সাইটে ঢোকার ইচ্ছে কমে যাবে।
৪. হস্তমৈথুন একেবারেই ছেড়ে দিতে হবে না। নিজেকে বোঝাবেন যে মাঝে মাঝে করবেন। ঘনঘন নয়।
৫. যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের নিয়ে বা পর্ণ মুভি বা চটি নিয়ে বেশি আলোচনা করে, তাদেরকে এড়িয়ে চলুন।
৬. যখন দেখবেন খুব বেশি হস্তমৈথুন করতে ইচ্ছে হচ্ছে এবং নিজেকে সামলাতে পারছেন না, বাইরে বের হয়ে জোরে জোরে হাঁটুন বা জগিং করুন।
৭. সন্ধ্যার সময়ই ঘুমিয়ে পড়বেন না। কিছু করার না থাকলে মুভি দেখুন বা বই পড়ুন।
৮. ভিডিও গেম খেলতে পারেন। এটাও হস্তমৈথুনের কথা ভুলিয়ে দেবে।
৯. হস্তমৈথুনে চরম ভাবে এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না, ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশুনা করতে পারেন। লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন।
১০. সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারেই এড়িয়ে চলবেন। এধরনের কোন শব্দ বা মন্তব্য শুনবেন না।
সর্বদিক বিবেচনায় হস্তমৈথুন একটি মারাত্মক বদঅভ্যাস। যেকোন বদঅভ্যাস শরীর এবং মনের জন্য ক্ষতিকর। বদঅভ্যাস ছাড়া সহজ নয়। তবে চেষ্টায় সবই সম্ভব। মুক্তির পথ খুজে পেতে কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন, যেমন:
০. যৌন উত্তেজনা অনুভব করলে লিঙ্গকে হাত দিয়ে ধরবেন না। তাড়াতাড়ি অন্যমনস্ক হয়ে যান।
১. ধর্মীয় অনুশাষন মেনে চলুন। কোন ধর্মেই হস্তমৈথুন সমর্থন করেনা।
২. পর্নফিল্ম এবং নোংরা ছবি দেখা থেকে বিরত থাকুন। মোবাইল এবং কম্পিউটার থেকে সকল বাজে ছবি ডিলিট করে দিন।
৩. খেলাধুলার অভ্যাস করুন। জগিং সবছে ভাল উপায় নিজেকে নিয়ন্ত্রনে রাখার জন্য।
৪. পাঠ্য বই এবং ভাল গল্পের পড়ার অভ্যাস করুন। এডাল্ট কনটেন্ট পরিহার করুন।
৫. বন্ধু-বান্ধবের সাথে প্রাপ্তবয়স্ক গল্প বলা থেকে বিরত থাকুন।
৬. হস্তমৈথুনের অভ্যাস ক্রমশঃ কমিয়ে দিন। একবারে এটা থেকে পরিত্রান পাওয়া যায়না।
৭. বিয়ের বয়স/উপযুক্ত হলে বিয়ে করে ফেলুন।
৮. আপনার পিসি/ল্যাপটপ এমন স্থানে রাখুন যেন আপনার ঘরের অন্য লোকজন আসা যাওয়ার পথে তা সহজে তাদের নজরে পড়ে।
৯. আপনার চেষ্টা থেকে "কিন্তু" শব্দ মুছে ফেলুন। যেমন "আমি চেষ্টা করছি 'কিন্তু' এটা করতে ভাল লাগে"।
১০. যৌন চিন্তা মাথায় এলে লিঙ্গে হাত দেবেন না।
১১. একা থাকা অবস্থায় হস্তমৈথুনের ইচ্ছা জাগলে নির্জন স্থান ছেড়ে পরিবারের অন্য সদস্যদের মাঝে এসে বসুন।
১২. "ইচ্ছা" পোষন করুন মনে-প্রানে। নিজের মাঝে পজেটিভ চিন্তা জাগান। আপনার এখনকার হস্তমৈথুন বিয়ের পর সংসারজীবনকে বিষাক্ত করে তুলুক তা আপনার নিশ্চয় চাওয়া নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy