ঘুমে বোবা শয়তান ধরে। করণিয় কি?
ভাই, আমার আম্মু দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ে।। উনি প্রতিদিন ঘুমের পূর্বে বিভিন্ন দোয়া কালাম পড়েই ঘুমায়। তাও প্রায় সময় উনাকে ঘুমে বোবা শয়তান ধরে।। এটার জন্য করণীয় কি??
3 Answers
আপনার আম্মুকে বলুন ফ্যানটি যেন মুখ বা বুক বরাবর না রাখে। টেবিল ফ্যান হলে পায়ের দিকে রাখতে বলেন। স্লিং ফ্যান হলে মাথা যেন এমন ভাবে রেখে ঘুমাই যে, ফ্যানের বাতাস সরাসরি মুখ বুকে না পড়ে। স্লিং ফ্যানের ক্ষেত্রে মশারি টানিয়েও ঘুমাতে পারেন।
এছাড়া ঘুমের অভ্যাস গত কিছু বিষয় থাকে। যেমন বডি এক দিকে রেখে মাথা কিছুটা অন্যদিকে ফিরিয়ে ঘুমানো, পুরাই সোজা হয়ে চিত হয়ে ঘুমালেও বোবা ভুতে ধরে কাজেই যদি এমন অভ্যাস থাকে তবে চেঞ্জ এর চেষ্টা করতে বলুন। তাহলে বোবা ভুত পালাবে।
যখন চেপে ধরে তখন সেন্স থাকলে দ্রুত বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস পাঠ করবে। সূরা ইখলাস তিনবার পাঠ করলে অবশ্যই ছেড়ে পালাবে।
এছাড়া এটা দীর্ঘমেয়াদি সমস্যা হলে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে। কারণ রোগের কারণেও এ ধরণের সমস্যা হতে পারে।
প্রশ্নকর্তা ভাই, আপনার আম্মুর ঘুমের মধ্যে যে সমস্যাগুলোর কথা বলছেন, সেটা কোনো বোবা শয়তনে ধরেনা বরং এটা এক ধরনের রোগ যাকে স্লিপ প্যারালাইসিস বলে।
এই রোগটি বিভিন্ন কারণে হতে পারে। যেমন: পর্যাপ্ত ঘুম না হলে, মাদকাসক্ত হলে, পরিবারের কারো এই রোগ থাকলে ইত্যাদি কারণে হতে পারে।
এই রোগ থেকে মুক্তি পেতে হলে কয়েকট বিষয় মেনে চলতে পারেন।যেমন: রাতে পর্যাপ্ত ঘুমানো, প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া, মাদক গ্রহণ না করা, দিনে অধিক সময় না ঘুমানো ইত্যাদি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy