ব্যাখ্যা মূলক তথ্যে রোগটি কি, কেন হয় এবং এর প্রতিরোধ বা প্রতিকার কি?
1 Answers
হাত পায়ের ঝি ঝি এসব কারণে হতে পারে * আমাদের হাত ও পায়ের রক্ত চলাচল স্বাভাবিকের চেয়ে কম হলে, * যাদের সারভাইক্যাল স্পাইন বা ঘাড় এবং লাম্বার স্পাইন বা কোমরে নার্ভ বা স্নায়ুর ওপর চাপ লেগে থাকলে, * শোবার বিছানা বেশি নরম হলে, * কিছু কিছু রোগের ক্ষেত্রে এমন হতে পারে সারভাইক্যাল স্পনডাইলোসিস, কারপাল টানেল সিনড্রোম, লাম্বার স্পনডাইলোসিস, ভেরিকোজ ভেইন বা ডিপ ভেইন থ্রোম্বোসিস, পেরিফেরাল নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, মটর-নিউরন ডিজিজ ইত্যাদি। * ভিটামিন বা মিনারেলের অভাব জনিত কারণে। আমরা অনেক সময় প্রাথমিক পর্যায়ে এই ধরনের সমস্যাগুলোকে গুরুত্ব দেই না, যার ফলে রোগটি পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করে যখন রোগ থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই এই ধরনের উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন এবং কারণ নির্ণয় করে চিকিৎসা নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy