মনের ভুল বা মনের সন্দেহ দুর করা উপায় কি?
4 Answers
নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার সাথে কিছু ঘটলে- সেটা কেনো ঘটলো, কিভাবে ঘটলো, এর দ্বারা আপনার কি ভালো হবে/ কি খারাপ হবে এসব সম্পর্কে আগে ভেবে দেখবেন তারপর সিরিয়াস হিসেবে নিবেন। আর আপনি যে দূর্বল সেটা কখনো ভাববেন না। মনে সবসময় দৃঢ় শক্তি আনার চেষ্টা করুন। মনে করুন আপনার রাজ্যে আপনিই রাজা।
আপনি সব কিছুতে সহজভাবে নিতে শিখুন,দেখবেন আপনার এই সমস্যাটি দূর হয়ে যাবে। আত্মবিশ্বাসী হোন নিজের ব্যাপারে। যে কাজটি একবার করবেন তা অবশ্যই ভেবেচিন্তে করবেন যাতে পরে আফসোস করতে না হয়।নিজেকে পুরোপুরিভাবে মানসিক চিন্তামুক্ত রাখুনন। আপনি মেডিটেশন করতে পারেন,এতে আপনার ধৈর্যশক্তি,চিন্তাচেতনা,হতাশা,অনাকাঙ্ক্ষিত ভয় এসব দূর হয়ে যেতে পারে।
আপনি কাজে মনোনিবেশ করুন। কাজে ব্যস্ততা থাকলে আপনার এরকম সমস্যা হবে না। আপনি পরিবারকে গুরুত্ব দিন এবং পরিবারের সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন। যেকোন কাজ ভেবেচিন্তে করুন। আপনি একা থাকবেন না। সব সময় নিজেকে কোন কাজে ব্যস্ত রাখুন। নিজের মনকে সবসময় শান্ত রাখার চেষ্টা করুন এবং সবার সাথে মিলেমিশে থাকুন। ফ্যান্টাসি বিষয়টিই মানুষকে হাসিয়ে তোলে এবং মানসিকভাবে সবসময় সতেজ রাখে। এ কারণে ফ্যান্টাসি বিভিন্ন ধরনের কবিতা, গল্প, উপন্যাস জাতীয় সাহিত্য পড়ুন। এছাড়া আপনার পাঠ্যবইয়ের সাহিত্য পড়ুন। দেখবেন আপনি বেশ প্রাণবন্ত হয়ে উঠেছেন।
অবসর সময়ে কোন কাজ না থাকলে গান শুনতে পারেন। এতে মন শান্ত থাকবে। বাইরে থেকে ঘুরে আসতে পারেন।
আপনি যেটা করবেন বা বলবেন,তাতে আগে আপনি সিউর হওন,,,ভাবিয়ে করিও কাজ,করিয়ে ভাবিওনা,,,
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy