1 Answers
প্রথম বার মেয়েদের সাথে সহবাস করা কালিনী মেয়েদের সতিপর্দা ফেটে যেতে পারে ফলে রক্ত ক্ষরন হতে পারে ইহাতে মেয়েটি ব্যথা ও জ্বালা পেতে পারে তাই সাথে সাথে সহবাস করা বন্ধ করবেন। যদি রক্তক্ষরণ হয় তাহলে ২/৩ দিন আর সহবাস করবেন না যদি ব্যথা ও জ্বালা থাকে। এই রক্ত ক্ষরন বন্ধ করার উপায় নেই আপনি ধৈর্য্য ধরুন রক্তক্ষরণ এমনিতেই বন্ধ হবে। যদি ব্যথা বেশি করে তাহলে ডাক্তারের পরামর্শে ব্যথা নাশক ঔষধ খাওয়াবেন। পরবর্তী ২/৩ দিন পর সহবাসের সময় আসতে আসতে সহবাস করবেন অতিরিক্ত চাপ দিবেন না। মেয়েটি ব্যথা পেলে সহবাস করা বন্ধ করুন। তবে সহবাস করার আগে তাড়াহুড়া করবেন না দুই জনেই যৌন উত্তেজনায় উত্তেজিত হয়ে সহবাসে লিপ্ত হবেন। মনে রাখবেন সব সময় প্রথম মিলনে রক্ত বের হয় না। নারীর যৌনাঙ্গে সতীচ্ছেদ নামের পর্দা ৯/১০ বছর বয়সে সাঁতার কাটা কিংবা খেলাধুলা বা সাইকেল চালানোর সময় আপনা থেকেই ফেটে যেতে পারে। তাই রক্ত বের হবার সাথে একজন নারীর সতীত্ব জড়িত নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy