2 Answers
• আপনি যদি মিষ্টি জাতীয় খাবারের প্রতি আগ্রহ কমাতে চান তাহলে প্রথমে এবং গুরুত্ব সহকারে যে কাজটি করতে হবে তা হল নিজের মনকে বা ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা।
• বাসায় থাকা সব ধরনের চকোলেট, পায়েস, কেক, মিষ্টি ফেলে দিন। এর পরিবর্তে নোনতা জাতীয় খাবার রাখতে পারেন।
• বাইরে মিষ্টি জাতীয় খাবার খেলে, আপনি কোন কারণ ছাড়া বাইরে টাকা নিয়ে যাবেন না।
• মিষ্টি জাতীয় খাবারের পরিবর্তে নোনতা জাতীয় খাবার খান।
• মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করলে প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে মিষ্টি জাতীয় খাবারের প্রতি আগ্রহ কমে যাবে।
আশা করি উক্ত কাজগুলোর মাধ্যমে মিষ্টির প্রতি আগ্রহ কমাতে পারেন।
মিষ্টিজাতীয় খাবারের প্রতি আগ্রহ কমাতে হলে মিষ্টি খাবার খাওয়া যথাসম্ভব বন্ধ করতে হবে। শুধু আপনি নন, বাসার সকলকেই মিষ্টিজাতীয় খাবার খাওয়া কমিয়ে দিতে বলবেন। নিজে খাবেন না, অন্যকে খেতে দেখবেন না তাহলে আগ্রহ অনেকটা কমে যাবে। এছাড়া আপনি ঝাল বিভিন্ন খাবার স্বাদ করে দেখতে পারেন। ঝাল সুস্বাদু খাবার প্রতিদিন কিছু খান, তাহলে মিষ্টির চেয়ে ঝালে আগ্রহ বাড়বে। সম্ভব হলে প্রতিদিন একটি আমলকী নুন মিশিয়ে খাবেন, তাহলে উপকার পাবেন। এছাড়া খাবারে জলপাই, কাঁচা মরিচ ইত্যাদি পাতে খাওয়ার অভ্যাস করতে পারেন, তাহলেও কাজে দিবে। যেসব মজলিশে মিষ্টি খাবার খাওয়া হয় সেগুলো সম্ভব হলে পরিহার করে চলুন। সেখানে গেলেও মিষ্টিজাতীয় খাবারের চেয়ে ঝালজাতীয় খাবারগুলো খেয়ে তৃপ্ত থাকুন। সামান্য পরিমাণে ডেজার্ট খেতে পারেন তাও নিয়ন্ত্রণে রেখে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy