1 Answers
আসলে যাদের মাসিক ১দিন বা কম সময়ে হয় তাদের মাসিক ক্লিয়ার হয় না ফলে কিছু দিন পর আবার মাসিক হয়। যাকে বলে অনিয়মিত মাসিক আসলে যাদের মাসিক অনিয়মিত তাদের মাসিক ১ দিন বা ২ দিন হলো তার পর কিছু দিন পর আবার হলো কারন যোনি সংক্রান্ত সমস্যা, অতি মেদ ও হঠাৎ করে জন্মনিয়ন্ত্রক ওষুধ খাওয়া বন্ধ করে দিলে অনিয়মিত মাসিক হতে পারে । তবে খুব কম নারী আছে যাদের নিয়মিত মাসিক হওয়া সত্যেও তা ২ দিন স্থায়ী থাকে।
| > অনিয়মিত মাসিক | > নিয়মিত মাসিক |
| ১। অনিয়মিত মাসিক ২১ দিনের আগে এবং ৩৬ দিনের পরের মাসিককে বুঝায়। | ১। যাদের মাসিক প্রতিমাসে হয় এবং ৩ থেকে ৭ দিন পর্যন্ত চলে,তাঁদের মাসিক চক্রকে নিয়মিত মাসিক চক্র হিসেবে ধরা হয়।যা ২৮ বা ৩০ দিন পর পর হয়। |
| ২। অনিয়মিত মাসিকের ক্ষেত্রে মাসে ২/৩ বার হয় বা ২ থেকে তিন মাস বা তারো বেশি সময় পর হতে পারে। বা অনিয়মিত মাসিকের কোন নির্দিষ্ট সময় নেই। | ২। নিয়মিত মাসিক হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের ২/১ দিন আগে বা পরে হতে পারে। |
|
৩। কারো কারো ক্ষেত্রে ৭ থেকে ১০ দিনের বেশি সময় ধরে রক্তপাত হয় বা মাসে একাধিকবার মাসিক হতে পারে সন্তান নিতে সমস্যা হয় |
৩। নিয়মিত মাসিকের ক্ষেত্রে সন্তান নিতে কোন সমস্যা হয় না। |
তাই যদি আপনার মাসিক অনিয়মিত হয় তাহলে নিয়মিত আদা খাবেন,টক জাতীয় ফল খাবেন।, তেতুল,আম,ইত্যাদি ।শরীরের ওজন সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। আয়রন জাতীয় খাবার খেতে হবে যাতে শরীরে পরিমিত পরিমাণে রক্ত থাকে। এবং অবশ্যই একজন গাইনি ডাক্তাারের চিকিৎসা নিবেন।
ধন্যবাদ। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy