তাড়াতাড়ি ঘুম না লাগার কারণ কি?
আগে যখন শুয়ে পড়তাম, তখনই ঘুমাতে পারতাম।এমনকি রাত ৯টায় ও ঘুমাতে পারছি।
অথচ এখন পর্যাপ্ত পরিমান ঘুম হয়না।৩ বা সাড়ে ৩ ঘন্টা ঘুমাই।
চোখে ঘুম আছে।অথচ ঘুম লাগেনা।প্রায় রাত ৪ টায় ও হয়ে যায়।
এখন কিভাবে তাড়াতাড়ি ঘুমাতে পারি।
নাকি ঔষিধ সেবন করবো।করলে কোন ঔষধ সেবন করতে পারবো।
ঘুম কেন লাগেনা,তার কারণও জানাবেন।
উল্লেখ্য,মনের মধ্যে কেন জানি শুধু হতাশা অনুভুত হয়,
আসলে হতাশ হওয়ার মতো কোন কারণ নেই।
তবুও হতাশা আইমিন কেমন কেমন জানি ভাব,বুঝতেই পারি না।
এখন কি করতে পারি।জানাবেন।
1 Answers
টেনশন দূর করতে হবে, কোন প্রকার টেনশন করা যাবেনা। দিনের শেষের দিকে চা, কফি এ জাতীয় পানীয় থেকে বিরত থাকতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস হালকা গরম দুধ পান করবেন, সাথে একটু চিনি মিশাবেন। এটা আপনাকে আরামদায়ক ঘুমে সহায়তা করবে। অথবা এক গ্লাস হালকা গরম পানি পান করতে পারেন। ওযু করে ঘুমাতে যাবেন, আর পেশাবের চাপ থাকলে পেশাব করে নিবেন। যদি পেটের সমস্যা থাকে, তবে তা ঘুমের ব্যাঘাত ঘটায়। তাই পেটের সমস্যা দূর করে নিতে হবে। আর ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষধই খাবেন না। পরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy