1 Answers

আব্দুর রহমান শুধু কানাডার নাগরিক নন, তিনি বাংলাদেশেরও নাগরিক। জন্মসূত্রে একদিকে আব্দুর রহমান যেমন বাংলাদেশি নাগরিক, অন্যদিকে অনুমোদনসূত্রে তিনি কানাডারও নাগরিক। সাধারণত অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কতগুলো শর্ত পালন করতে হয়। যেমন- ১. সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা; ২. সরকারি চাকরি করা; ৩. সততার পরিচয় দেওয়া; ৪. সে দেশের ভাষা জানা; ৫. সম্পত্তি ক্রয় করা; ৬. দীর্ঘদিন বসবাস করা; ৭. সেনাবাহিনীতে যোগদান করা। তবে রাষ্ট্রভেদে এসব শর্ত ভিন্ন হতে পারে।

উদ্দীপকের আব্দুর রহমানের ক্ষেত্রে দেখা যায়, তিনি কানাডার ভাষা শিখে সরকারি চাকরিতে যোগদান করেন এবং সততার পরিচয় দিয়ে অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জনের তিনটি শর্তই পূরণ করেন। যার ফলে কানাডার সরকার আবেদনের প্রেক্ষিতে তাকে নাগরিকত্ব প্রদান করেন। এছাড়া তিনি জন্মসূত্রে বাংলাদেশেরও নাগরিক। সেক্ষেত্রে বলা যায়, আব্দুর রহমান বাংলাদেশ ও কানাডা উভয় দেশেরই নাগরিক।

6 views

Related Questions