1 Answers
না, তথ্য-২-এ উল্লিখিত গ্রহটিতে জীবজন্তু ও উদ্ভিদের জীবনধারণ সম্ভাবনা নয় বলে আমি মনে করি।
তথ্য-২ দ্বারা মঙ্গল নামক গ্রহটিকে নির্দেশ করা হয়েছে। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরেই মঙ্গলের স্থান। সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে ৭.৮ কোটি কিলোমিটার। মঙ্গল গ্রহের ব্যাস ৬,৭৭৯ কিলোমিটার এবং ওজন পৃথিবীর প্রায় দশ ভাগের এক ভাগ। এর আয়তন ১৪৪,৭৯৮,৫০০ বর্গ কি.মি.। সূর্যকে পরিক্রমণ করতে মঙ্গল গ্রহের সময় লাগে ৬৮৭ দিন এবং নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে ২৪ ঘণ্টা ৩৭ মিনিট। মঙ্গলের ডিমোস ও ফেবোস নামক দুটি উপগ্রহ আছে। এখানে জীবনধারণ অসম্ভব। বায়ুমণ্ডলে শতকরা ৩ ভাগ নাইট্রোজেন ও শতকরা ২ ভাগ আরগন গ্যাস আছে। পানির পরিমাণ খুবই কম। পৃথিবীর তুলনায় মঙ্গল অনেক ঠাণ্ডা, গড় উত্তাপ হিমাঙ্কের অনেক নিচে। মঙ্গল গ্রহের উপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে। এ গ্রহের পাথরগুলোতে মরিচা পড়েছে। ফলে গ্রহটি লালচে বর্ণ ধারণ করেছে।
পরিশেষে তাই আমি মনে করি, মঙ্গল গ্রহে জীবজন্তু ও উদ্ভিদের জীবনধারণ অসম্ভব।