1 Answers

বৈজ্ঞানিক কর্মকর্তা জান্নাত আরার গবেষণার মূল বিষয়টি হলো "মাটির বৈশিষ্ট্যের ওপর নির্ভর করেই ফসল নির্বাচন করা উচিত।"
মাটির বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে একেক ধরনের মাটিতে একেক ধরনের ফসল ভালো জন্মায়। যেমন-আলু ও টমেটো দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ভালো জন্মে। আলু চাষের জন্য বায়ু চলাচল করতে পারে এরূপ নরম ও ঢিলেঢালা মাটি দরকার। পাট চাষের জন্য বিশেষ উপযোগী হলো নদীবাহিত গভীর পলিমাটি। দোআঁশ ও বেলে দোঁআশ মাটিতে পাট ও গম চাষ করা যায়। ধান চাষের জন্য উপযোগী এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি। নদ-নদীর অববাহিকা ও হাওর-বাঁওড় এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান ভালো হয়। আবার বেলে ও কংকরময় ছাড়া যে কোনো প্রকার মাটিতেই টমেটো চাষ করা যায়। অর্থাৎ দেখা যাচ্ছে সব মাটিতে সব ফসল ভালো হয় না। তাই কাঙ্ক্ষিত ফলন পেতে মাটির বৈশিষ্ট্যের ওপর নির্ভর করেই ফসল নির্বাচন করা উচিত।
উপরের আলোচনা থেকে বলা যায় যে, বৈজ্ঞানিক কর্মকর্তা জান্নাত আরার গবেষণার মূল বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।

4 views

Related Questions