1 Answers
উদ্দীপকের আজিম ও জয়া দম্পত্তির মেয়ে সন্তান হওয়াতে আজিমের মা অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি এ জন্য জয়াকে দায়ী করেন যা আদৌ সঠিক নয়। কারণ স্ত্রী লোকের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজোমই X ক্রোমোজোম অর্থাৎ XX। কিন্তু পুরুষের ক্ষেত্রে দুটির মধ্যে একটি X অপরটি Y ক্রোমোজোম অর্থাৎ XY। তাই ডিম্বাণু পুরুষের X বা Y বহনকারী যে কোনো একটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে। ফলে জাইগোট দুটি X অথবা একটি X এবং একটি Y ক্রোমোজোমবিশিষ্ট হবে। দুটি X নিয়ে অর্থাৎ XX নিয়ে যে শিশু জন্মাবে সে হবে মেয়ে, আর যে শিশু একটি X এবং একটি Y নিয়ে অর্থাৎ XY ক্রোমোজোম নিয়ে জন্মাবে সে হবে ছেলে।
সুতরাং আজিমের মায়ের অসন্তুষ্টির জন্য জয়ার কোন ভূমিকা নেই মূলত আজিম দায়ী।
4 views
Answered